শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স
  • ডিএসইর বাজার মূলধন সপ্তাহান্তে ৮ হাজার কোটি টাকা বেড়েছে

    ডিএসইর বাজার মূলধন সপ্তাহান্তে ৮ হাজার কোটি টাকা বেড়েছে
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে কয়টির শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার তিনগুণের বেশি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। এতে বাজার মূলধন ৮ হাজার ৩২৭ কোটি টাকা বা ১.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে।

    গত সপ্তাহে ডিএসইতে ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ২৭৪টির দাম বেড়েছে, ৮৩টির দাম কমেছে এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম বাড়ার তালিকায় স্থান পেয়েছে ৭০.৪৪ শতাংশ প্রতিষ্ঠান। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি টাকা, যা আগের সপ্তাহের ৭ লাখ ১০ হাজার ৩৭ কোটি টাকার তুলনায় বৃদ্ধি পেয়েছে।

    মূল্য সূচকেও ইতিবাচক প্রভাব পরেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩৪.৩৪ পয়েন্ট বা ২.৪৬ শতাংশ। ডিএসই-৩০ সূচক ৭১.৫৮ পয়েন্ট বা ৩.৪১ শতাংশ এবং ডিএসই শরিয়াহ সূচক ২১.০৯ পয়েন্ট বা ১.৯৩ শতাংশ বেড়েছে।

    অপরদিকে, লেনদেনের গতি কিছুটা কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৭২৪ কোটি ৮৬ লাখ টাকা, যা আগের সপ্তাহের ১ হাজার ৫০ কোটি ৪ লাখ টাকার তুলনায় ৩০.৯৭ শতাংশ কম।

    লেনদেনের শীর্ষে রয়েছে সিটি ব্যাংক, যার শেয়ার প্রতিদিন গড়ে ৪৫ কোটি ৩৬ লাখ টাকায় লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ (৩১ কোটি ১৫ লাখ টাকা) এবং তৃতীয় স্থানে ব্র্যাক ব্যাংক (২৬ কোটি ৩৬ লাখ টাকা)।

    শীর্ষ দশ প্রতিষ্ঠানের মধ্যে আরও রয়েছে—রবি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ওরিয়ন ইনফিউশন, সামিট এলায়েন্স পোর্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন ব্যাংক এবং যমুনা ব্যাংক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন