বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮
  • পাকিস্তান-আফগান উত্তেজনা প্রশমনে সংলাপ চায় ইরান

    পাকিস্তান-আফগান উত্তেজনা প্রশমনে সংলাপ চায় ইরান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে ইরান। দুই দেশের মধ্যে আলোচনার পথ সুগম করতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি ও মতপার্থক্য আলোচনার মাধ্যমেই দূর করা সম্ভব। তিনি সুপ্রতিবেশীসুলভ মনোভাব বজায় রাখার আহ্বান জানান এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সংযম প্রদর্শনের ওপর জোর দেন।

    সীমান্তে সাম্প্রতিক সংঘাত ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বেড়েছে। পাকিস্তানের পক্ষ থেকে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বিমান হামলার অভিযোগ উঠেছে। জবাবে আফগান তালেবান প্রশাসনও পাল্টা সামরিক অভিযানের দাবি করেছে।

    আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই অভিযোগ করেন, কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তান বোমা হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, দুই দেশের মধ্যে পরিস্থিতি এখন প্রকাশ্য সংঘাতে রূপ নিয়েছে।

    আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, ডুরান্ড লাইন ঘেঁষে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তাদের বাহিনী আক্রমণাত্মক অভিযান পরিচালনা করছে।

    বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের মধ্যস্থতার প্রস্তাব আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


    সূত্র: বিবিসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন