শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ইলহান ও রাশিদাকে যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর হুমকি দিলেন ট্রাম্প

    ইলহান ও রাশিদাকে যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর হুমকি দিলেন ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের দুই মুসলিম নারী কংগ্রেস সদস্য ইলহান ওমর এবং রাশিদা তালিবকে দেশে ফেরত পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন।

    স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় ওই দুই নারী কংগ্রেস সদস্য তাকে উদ্দেশ্য করে চিৎকার ও প্রতিবাদ করায় তিনি এ মন্তব্য করেন।

    ট্রাম্পের ভাষণের সময় ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব এবং সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর নীতির সমালোচনা করেন।
     
    বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লিখেন, দুই মুসলিম আইনপ্রণেতা ‘অসৎ ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের’ মতো আচরণ করেছেন এবং তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া উচিত।

    ট্রাম্প আরও লিখেন, ‘গত রাতে অত্যন্ত মার্জিত স্টেট অব দ্য ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানে যখন আপনারা লো আইকিউ ইলহান ওমর ও রাশিদা তালিবকে নিয়ন্ত্রণহীনভাবে চিৎকার করতে দেখলেন, তাদের চোখ ছিল উন্মত্ত মানুষের মতো—পাগল, মানসিকভাবে বিকারগ্রস্ত ও অসুস্থ; সত্যি বলতে তাদের মানসিক প্রতিষ্ঠানে থাকা উচিত।’
     
    তিনি আরও বলেন, ‘মানুষ যদি এভাবে আচরণ করে এবং আমরা জানি তারা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, যা আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকর, তাহলে যত দ্রুত সম্ভব তারা যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠানো উচিত।’
     
    মঙ্গলবার প্রায় দুই ঘণ্টার ভাষণের সময় অল্প কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা প্রতিবাদ জানান, তাদের মধ্যে ছিলেন ওমর ও তালিব।

    ইলহান ওমরের জন্ম সোমালিয়ায় হলেও তিনি তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের নাগরিক। অন্যদিকে ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিবের জন্ম যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে। জন্মসূত্রে তিনি মার্কিন নাগরিক।
     
    ট্রাম্প প্রশাসনের অভিবাসন কর্মকর্তাদের হাতে মার্কিন নাগরিকদের মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছিলেন তারা। হাউস চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার ঠিক আগমুহূর্তে তারা চিৎকার করে বলেন, ‘আপনি আমেরিকানদের হত্যা করেছেন।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন