বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮
  • জরুরি কারিগরি ত্রুটির কারণে বাগদাদ বিমানবন্দর বন্ধ

    জরুরি কারিগরি ত্রুটির কারণে বাগদাদ বিমানবন্দর বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত করা হয়েছে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে এটি কোনো নিরাপত্তা হুমকির কারণে নয়, বরং ‘জরুরি কারিগরি ত্রুটি’র কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরাকি পরিবহন মন্ত্রণালয়।

    বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বিমানবন্দর বন্ধের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ বিষয়টি স্পষ্ট করে।

    কর্মকর্তারা জোর দিয়ে বলেন, কার্যক্রম বন্ধের বিষয়টি সম্পূর্ণ কারিগরি এবং ইতোমধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে।

    ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, মন্ত্রণালয়ের মুখপাত্র মেথাম আলসাফি বলেছেন, ত্রুটিটি ধরা পড়ার পর দ্রুত ‘সতর্কতামূলক ব্যবস্থা’ নেওয়ার প্রয়োজন ছিল। কারিগরি দল ইতোমধ্যে পরীক্ষা-নিরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেছে।

    তিনি আরও জানান, রক্ষণাবেক্ষণ কাজ এবং চূড়ান্ত পরীক্ষা শেষ হলে ‘কয়েক ঘণ্টার মধ্যেই’ বিমানবন্দরটি পুনরায় খুলে দেওয়া হবে।

    বিমানবন্দর বন্ধের পেছনে অভ্যন্তরীণ বা বিদেশি কোনো নিরাপত্তা ঝুঁকির দাবি নাকচ করে দিয়েছেন আলসাফি। এসব খবরকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি সংবাদমাধ্যমগুলোকে সরকারি সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করার আহ্বান জানান।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন