শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • রাশিয়ার গুপ্তচর নেটওয়ার্ক: পশ্চিম ইউরোপে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি

    রাশিয়ার গুপ্তচর নেটওয়ার্ক: পশ্চিম ইউরোপে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পশ্চিম ইউরোপজুড়ে সামরিক ও গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনার কাছাকাছি সম্পত্তি কিনে সেগুলো গোপন ঘাঁটিতে রূপান্তরের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে একাধিক ইউরোপীয় গোয়েন্দা সংস্থা। তাদের আশঙ্কা, দুর্বল আইনি কাঠামোর সুযোগ নিয়ে গড়ে ওঠা এই নেটওয়ার্ক ভবিষ্যতে সমন্বিত নাশকতা, নজরদারি এবং গোপন হামলার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, রুশ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো গ্রীষ্মকালীন বাড়ি, কেবিন, গুদামঘর, শহুরে ফ্ল্যাট, এমনকি দ্বীপও কিনেছে। কিছু স্থানে বিস্ফোরক, ড্রোন বা অস্ত্র মজুত থাকতে পারে বলেও তারা আশঙ্কা করছেন। ইউক্রেনে আগ্রাসনের পর লন্ডন ও ওয়ারশতে অগ্নিসংযোগ, পার্সেল বোমা ও নাশকতার চেষ্টার মতো ঘটনা এ উদ্বেগ আরও তীব্র হয়েছে। বিশ্লেষকদের মতে, এগুলো বড় অভিযানের আগে ‘পরীক্ষামূলক চাল’ হতে পারে।

    ব্রিটেনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এমআই৬ প্রধান ব্লেইজ মেট্রেউইলি সতর্ক করে বলেছেন, দেশটি এখন ‘শান্তি ও যুদ্ধের মাঝামাঝি অবস্থানে’ রয়েছে। লন্ডনে এমআই৬ সদর দপ্তর ও মার্কিন দূতাবাসের আশপাশে সন্দেহজনক সম্পত্তি কেনাবেচা তদন্ত হয়েছে। স্কটল্যান্ডের ফাসলেন সাবমেরিন ঘাঁটি ও শেটল্যান্ডের সমুদ্রতল কেবল অবতরণস্থল নিয়েও উদ্বেগ রয়েছে।

    ফিনল্যান্ড এ বিষয়ে সবচেয়ে কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে। গত জুলাইয়ে তারা রুশ ও বেলারুশ নাগরিকদের সম্পত্তি কেনায় পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। আর্কিপেলাগো সাগরে এয়ারিস্টন হেলমি নামের একটি প্রতিষ্ঠানের কেনা দ্বীপে ২০১৮ সালে অভিযান চালিয়ে হেলিপ্যাড, জেটি ও উন্নত যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়। কোম্পানির রুশ মালিক পাভেল মেলনিকভ পরে জালিয়াতির দায়ে দণ্ডিত হন।

    নরওয়ে, সুইডেন ও বাল্টিক দেশগুলোতেও সামরিক ঘাঁটি ও রাডার স্থাপনার কাছে রুশ-সংশ্লিষ্ট সম্পত্তি কেনার নজির মিলেছে। কিছু ক্ষেত্রে রুশ অর্থোডক্স চার্চের সম্পত্তি নিয়েও নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। সুইজারল্যান্ডে কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানের নিকটবর্তী সম্পত্তি থেকে সাইবার নজরদারির অভিযোগও উঠেছে।

    নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সরাসরি সামরিক হামলার বদলে ‘গ্রে জোন’ কৌশলে অবকাঠামো অচল করে ন্যাটোর ঐক্য পরীক্ষা করতে পারে মস্কো। তবে ইউরোপীয় ইউনিয়নজুড়ে একক নিষেধাজ্ঞা প্রস্তাব ভেস্তে যাওয়ায় প্রতিরোধ ব্যবস্থা এখনো খণ্ডিত। কর্মকর্তাদের সতর্কবার্তা-সমন্বিত পাল্টা গোয়েন্দা উদ্যোগ ছাড়া এ বিস্তৃত হুমকি মোকাবিলা কঠিন হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন