বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮
  • তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে দুর্ভোগ, রেকর্ড ফ্লাইট বাতিল

    তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে দুর্ভোগ, রেকর্ড ফ্লাইট বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড তুষারপাত ও তীব্র তুষারঝড় জনজীবন বিপর্যস্ত করেছে। সোমবার সেখানে সাড়ে ৫ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ৬ লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন রয়েছে। খবরটি জানিয়েছে রয়টার্স।

    যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড তুষারপাতের পাশাপাশি তীব্র তুষারঝড় বিপর্যস্ত জনজীবন। সোমবার সেখানকার সাড়ে ৫ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। বিদ্যুৎহীন ৬ লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। রয়টার্স জানিয়েছে এ খবর। 

    মার্কিন আবহাওয়া বিভাগের তথ্য অনুসারে, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে রেকর্ড ৩৩ ইঞ্চি তুষারপাত হয়েছে। আর নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে  তুষারপাত হয় ১৯ ইঞ্চির বেশি।

    রোড আইল্যান্ড এবং পার্শ্ববর্তী কানেকটিকাটে অপ্রয়োজনীয় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    এর আগে, রোববার নিউইয়র্ক সিটি ও নিউ জার্সিতে জারি করা হয় একই ধরনের নিষেধাজ্ঞা। নর্থ ক্যারোলাইনা ও নর্থ মেইনে শীতকালীন ঝড়ের বিষয়ে সতর্ক করেছে মার্কিন আবহাওয়া বিভাগ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন