বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮
  • ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত, ছুটি কতদিন?

    ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত, ছুটি কতদিন?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি ও বেসরকারি খাতের ছুটির সময়সূচি ঘোষণা করা হয়েছে। মার্চের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া এই ছুটি সরকারি কর্মীদের জন্য সর্বোচ্চ চার দিন পর্যন্ত হতে পারে। তবে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হলে বেসরকারি খাতের ছুটিও একদিন বাড়ার সম্ভাবনা রয়েছে।

    সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, সংযুক্ত আরব আমিরাত সরকার ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের ছুটির তারিখ ঘোষণা করেছে।

    ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস এবং মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরাতাইজেশন থেকে দেয়া ঘোষণায় জানানো হয়েছে, ফেডারেল সরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য ছুটি থাকবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত। ২৩ মার্চ (সোমবার) থেকে পুনরায় সরকারি দপ্তরগুলোতে কাজ শুরু হবে।

    অন্যদিকে বেসরকারি খাতের কর্মীদের জন্য ছুটি নির্ধারণ করা হয়েছে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২১ মার্চ (শনিবার) পর্যন্ত। কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হলে বেসরকারি খাতের ছুটি একদিন বাড়িয়ে ২২ মার্চ (রোববার) পর্যন্ত করা হবে।

    এদিকে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ছুটির বিষয়ে আগে থেকে দেয়া এই ঘোষণা কর্মী ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আগাম পরিকল্পনা করার সুযোগ দেবে বলে মনে করা হচ্ছে। রমজান মাসের সমাপ্তি উপলক্ষে পালিত ঈদুল ফিতর ইসলামি বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব।

    আমিরাতে ঈদ কবে?

    অন্যদিকে গালফ নিউজের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে কবে ঈদুল ফিতর হতে পারে তা নিয়ে সরকারি ক্যালেন্ডার ও ধর্মবিষয়ক সংস্থাগুলোর পূর্বাভাস প্রকাশ করা হয়েছে।

    যদি ১৮ মার্চ শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ১৯ মার্চ ঈদ ঘোষণা করা হবে। আর সেদিন চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং সে ক্ষেত্রে শুক্রবার ২০ মার্চ থেকে ঈদুল ফিতর শুরু হবে।

    দেশটির সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, শাওয়াল মাসের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি থাকে। অর্থাৎ টানা তিন দিন সরকারি ছুটি পালন করা হয়। তবে ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করবে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর।

    রমজানের ২৯তম দিনে সরকারি চাঁদ দেখা কমিটি আকাশ পর্যবেক্ষণ করে ঈদ পালনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন