শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • আফগানিস্তানে বিমান অভিযান, সাত সন্ত্রাসী আস্তানা ধ্বংস

    আফগানিস্তানে বিমান অভিযান, সাত সন্ত্রাসী আস্তানা ধ্বংস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান দাবি করেছে আফগানিস্তানে বিমান হামলা চালিয়ে ৮০-এর বেশি সন্ত্রাসী নিহত হয়েছে । পাকিস্তানি সামরিক সূত্র জানিয়েছে, এ অভিযানে টিটিপির সাতটি সন্ত্রাসী আস্তানাও ধ্বংস করা হয়েছে।

    প্রতিবেশী আফগানিস্তানে বিমান হামলা চালিয়ে ৮০ জনের বেশি সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন। 

    গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন স্থানে আত্মঘাতী বোমা হামলার জবাবে আফগানিস্তান-ভিত্তিক একাধিক জঙ্গিগোষ্ঠীকে নিশানা করে রোববার বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। ইসলামাবাদের ওই নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তানের সামরিক বাহিনীর রাতভর চালানো বিমান হামলায় আফগানিস্তানে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

    দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তানে চালানো বিমান হামলায় এখন পর্যন্ত ‘ফিতনা আল-খাওয়ারিজের’ ৮০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

    অভিযান চলাকালে পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সংশ্লিষ্ট সাতটি জঙ্গি আস্তানা ধ্বংস করা হয়েছে বলে ইসলামাবাদের সূত্রগুলো জানিয়েছে। ধ্বংস হওয়া ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে, নানগরহারের নিউ সেন্টার নম্বর–১, নানগরহারের নিউ সেন্টার নম্বর–২, খোস্তের মোলভি আব্বাস সেন্টার, নানগরহারের ইসলাম সেন্টার, নানগরহারের ইব্রাহিম সেন্টার, পাকতিকার মোল্লা রাহবার সেন্টার এবং পাকতিকার মুখলিস ইয়ার সেন্টার।

    সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের উপস্থিতি ও তৎপরতা সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব হামলা চালানো হয়েছে বলে জানায় পাকিস্তানের একাধিক নিরাপত্তা সূত্র। সামরিক অভিযানের পর ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও গোয়েন্দা তথ্য যাচাই শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন