শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • আইএসআই ও উগ্রপন্থী সম্পৃক্ততার অভিযোগে ভারতে ৮ জনের আটক

    আইএসআই ও উগ্রপন্থী সম্পৃক্ততার অভিযোগে ভারতে ৮ জনের আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে সংশ্লিষ্টতা ও বাংলাদেশের একটি চরমপন্থী সংগঠনের যোগসাজশের সন্দেহে ভারতে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। রোববার সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

    প্রতিবেদন বলছে, দিল্লি পুলিশ পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এবং বাংলাদেশ-ভিত্তিক চরমপন্থী সংগঠনগুলোর সাথে যুক্ত একটি বড় সন্ত্রাসী মডিউলের সন্ধান পেয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিরা ভারতে বিদেশি কোনো গ্রুপের নির্দেশে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন।

    তামিলনাড়ুর তিরুপুর জেলার পোশাক কারখানা থেকে মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহীদ এবং মোহাম্মদ উজ্জ্বল নামে ছয়জনকে আটক করা হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে দুজনকে আটক করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক এবং তাদের পরিচয় গোপন করার জন্য জাল আধার কার্ড ব্যবহার করার অভিযোগ রয়েছে।

    প্রতিবেদন বলছে, দিল্লিতে জনাকীর্ণ ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থানগুলোকে লক্ষ্য করে পাকিস্তান-ভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) সম্ভাব্য সন্ত্রাসী পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীজুড়ে উচ্চ সতর্কতা জারি করার একদিন পরই আটক করা হলো আটজনকে।

    তামিলনাড়ুতে অভিযান সম্পর্কে দিল্লি পুলিশের বিশেষ সেল জানিয়েছে, সন্ত্রাসী কার্যকলাপকে সমর্থনকারী অনলাইন পোস্টগুলোর তদন্তের পরে এই অভিযান চালানো হয়। ফলে স্থানীয় পুলিশের সহায়তায় দলটি তিরুপুরে পৌঁছেছিল।

    এতে জানানো, তদন্তকারীরা দেখতে পান, ছয়জন ব্যক্তি এই অঞ্চলের পোশাক কারখানায় কাজ করছিলেন এবং তাদের কাছে জাল আধার কার্ড ছিল। অভিযানের সময় পুলিশ আটটি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার করেছে। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন