শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • ডিপিডিসির স্টোর কিপার রফিকুল যেন আলাদিনের চেরাগ

    ডিপিডিসির স্টোর কিপার রফিকুল যেন আলাদিনের চেরাগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ​ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-র এনওসিএস শেরে-বাংলা নগরের স্টোর কিপার রফিকুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে উঠেছে দুর্নীতির রাজত্ব কায়েম করে শতকোটি টাকার মালিক হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ। সরকারি সরঞ্জাম চুরি, সিন্ডিকেট বাণিজ্য এবং অবৈধ পথে অর্জিত অর্থ দিয়ে তিনি ও তার পরিবার এখন অঢেল সম্পদের মালিক।

    ​অনুসন্ধানে জানা গেছে, রফিকুল ইসলাম ভূঁইয়া তার বর্তমান ও পূর্ববর্তী কর্মস্থলগুলো থেকে ডিপিডিসির মূল্যবান সরঞ্জাম চুরি করে বাইরে বিক্রি করতেন। তবে এই চুরির কারবার চলতো অত্যন্ত সুপরিকল্পিত ও ভীতিকর উপায়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী ক্রেতা স্বীকার করেছেন যে, রফিকুল ইসলাম চুরির মালামাল বিক্রির আগে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম ব্লাংক স্টাম্প এবং চেক জমা রাখতেন। মূলত নিজেকে নিরাপদ রাখতে এবং ক্রেতাকে জিম্মি করতেই তিনি এই কৌশল ব্যবহার করতেন। ওই ভুক্তভোগী আরও জানান, রফিকুল ইসলাম একাই নন, তার সাথে ডিপিডিসির একটি শক্তিশালী সিন্ডিকেট জড়িত রয়েছে যারা নিয়মিত সরকারি মালামাল পাচার করে আসছিল।

    ​এই অবৈধ অর্থ লেনদেনের জন্য ‘ইভা এন্টারপ্রাইজ’ নামক একটি মাধ্যম ব্যবহার করা হতো। অগ্রিম চেক গ্রহণ এবং লেনদেনের যাবতীয় তথ্য-প্রমাণাদি ইতিমধ্যে প্রতিবেদকের হস্তগত হয়েছে। দুর্নীতির এই টাকা দিয়ে রফিকুল ইসলাম কামরাঙ্গীরচর রোডে বুদ্ধিজীবী কবরস্থানের পেছনে ৪২ শতাংশ জমি ক্রয় করেছেন। এছাড়া শেরে-বাংলা নগরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিজের, স্ত্রী ও সন্তানদের নামে-বেনামে একাধিক প্লট ও ফ্ল্যাট গড়ে তুলেছেন।

    অতি সাধারণ একজন স্টোর কিপারের এই ‘আলাদিনের চেরাগ’ পাওয়ার রহস্য উদঘাটনে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সরকারি সম্পদ লুটপাটের এই সাম্রাজ্য নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    এ বিষয়ে শেরে বাংলা নগর ডিপিডিসির স্টোর কিপার রফিকুল ইসলাম ভূইয়ার বক্তব্য জানতে কল দিলে তিনি মন্তব্য না করলেও পরবর্তীতে প্রতিবেদকের ব্যবহৃত ফোনে 01776250902 নাম্বার থেকে  কল দিয়ে প্রতিবেদনটি যাতে প্রকাশ না করা হয়, এবং প্রতিবেদনটি প্রকাশ করলে প্রাণ নাশের হুমকি প্রদান করেন নরসিংদী জেলা যুবদলের সদস্য পরিচয় দান কারী শাকিল আহম্মেদ নামে রফিকুল ইসলাম ভূইয়ার ম্যানেজার ক্ষেত আরেক সিন্ডিকেট সদস্য। 

    ​শেরে-বাংলা নগরে রফিকুল ইসলামের নিজ নামে এবং স্ত্রী-সন্তানদের নামে থাকা বেনামী প্লট ও ফ্ল্যাটের বিস্তারিত খতিয়ান দেখতে চোখ রাখুন ২য়,পর্বে


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন