শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • প্রাণঘাতি ভাইরাসে থাইল্যান্ডের বন্য বাঘ বিপর্যস্ত

    প্রাণঘাতি ভাইরাসে থাইল্যান্ডের বন্য বাঘ বিপর্যস্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত এতে ৭২ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা প্রাণঘাতি ভাইরাসের সংক্রমণ রোধে সব প্রচেষ্টা চালাচ্ছেন।

    গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য গা্র্ডিয়ান জানিয়েছে, মূলত খাঁচায় বন্দি থাকা বাঘই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে চিড়িয়াখানার কর্মীরা বাঘের খাঁচায় জীবাণুনাশক ব্যবহার এবং বেঁচে থাকা প্রাণীগুলিকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছেন।

    ঠিক কোন ভাইরাসে এত বাঘের মৃত্যু হলো সেটি নিশ্চিত নয়। সরকারের আঞ্চলিক চিয়াং মাই প্রাণী অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বাঘের মৃত্যুর জন্য ক্যানিন ডিসটেম্পার ভাইরাসের কথা বলা হয়েছে। এছাড়া প্রাণীবিদরা মাইকোপ্লাসমার উপস্থিতিও পাচ্ছেন বাঘগুলোর দেহে।

    থাই কৃষি মন্ত্রণালয়ের প্রাণীসম্পদ বিভাগের মহাপরিচালক সোমচুয়ান রতনমুঙ্গলাকানন বলেছিলেন, মৃত্যু হওয়া বাঘগুলো ফেলিন পেনলিউকোপেনিয়াতে আক্রান্ত হয়েছে।

    তিনি বলেন, অসুস্থ বাঘগুলোকে শেষ মুহূর্তে গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বিশ্লেষণ করে বলেন. যখন কোনো কুকুর বা বিড়াল অসুস্থ হয় তখন এগুলোকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া যায়। কারণ এসব প্রাণী মানুষের কাছাকাছি থাকে। কিন্তু মানুষ যেহেতু বাঘের থেকে দূরে থাকেন তাই কোনো বাঘ অসুস্থ হয়ে এটি সঙ্গে সঙ্গে বোঝা যায় না। যখন বোঝা যায় তখন অসুস্থ বাঘ গুরুতর অসুস্থ হয়ে যায়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন