শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা
  • চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে বিনিয়োগ ও বন্দরের আধুনিকায়নে জোর: অর্থমন্ত্রী

    চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে বিনিয়োগ ও বন্দরের আধুনিকায়নে জোর: অর্থমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামকে দেশের প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে বড় পরিসরে বিনিয়োগ বৃদ্ধি ও বন্দরের কার্যক্রম আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাণিজ্যিক রাজধানীর ধারণাকে বাস্তবে রূপ দিতে হলে বিনিয়োগ, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়ন একসঙ্গে এগিয়ে নিতে হবে।

    মন্ত্রী বলেন, চট্টগ্রামে বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করতে হবে। বন্দরকেন্দ্রিক শিল্প ও সেবাখাত সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব বলে তিনি মনে করেন।

    এক প্রশ্নের জবাবে তিনি জানান, বন্দর উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সরকারের বিস্তৃত পরিকল্পনা রয়েছে। তবে সেসব ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। কর্মসংস্থানকে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি।

    অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম চট্টগ্রাম সফর। সফরসূচি অনুযায়ী, তিনি পারিবারিক কবর জিয়ারত ও জুমার নামাজ আদায়ের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে বন্দরসংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

    প্রথম সফরের অভিজ্ঞতা জানতে চাইলে মন্ত্রী বলেন, গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসার পর একটি নির্বাচিত সরকার দেশের উন্নয়নে কাজ করছে। জনগণের প্রত্যাশা পূরণে সমন্বিত উদ্যোগ নেওয়ার পাশাপাশি চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন