শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ইরানকে ১০ দিনের চূড়ান্ত সময়সীমা ট্রাম্পের, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

    ইরানকে ১০ দিনের চূড়ান্ত সময়সীমা ট্রাম্পের, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সম্ভাব্য নতুন চুক্তিতে পৌঁছাতে ১০ দিনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

    ট্রাম্পের এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছেন, ইরানের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা আঘাত হানা হবে।

    চিঠিতে আরও বলা হয়, ইরান যুদ্ধ চায় না; তবে আত্মরক্ষার অধিকার প্রয়োগে তারা প্রস্তুত। কোনো সংঘাতের সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

    এদিকে মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রথমে সীমিত আকারে হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্য হিসেবে সরকারি ভবন ও নিরাপত্তা বাহিনীর স্থাপনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে ইরানকে নতুন পরমাণু চুক্তিতে রাজি করাতে চাপ সৃষ্টি করা হতে পারে।

    তবে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মহলের বিভিন্ন পর্যবেক্ষক কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার আহ্বান জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন