শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের মৃত্যু

    সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক খ্যাতিমান কূটনীতিক উইলিয়াম বি মাইলাম আর নেই। তিনি ১৯৯০ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯৩ সালের অক্টোবর পর্যন্ত ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং একই সঙ্গে দক্ষিণ এশিয়া প্রেক্ষিত ম্যাগাজিনের সম্পাদক হিসেবে কাজ করেন।

    স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেক্রামান্টো শহরে ৮৯ বছর বয়সে তিনি মারা যান।

    তার  মৃত্যুর খবরটি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন তার সাবেক সহকর্মী ও মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ।

    এছাড়া মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও মাইলামের প্রয়াণে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

    মাইলামের মেয়ে প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এরিকা মাইলামের ইমেইলের বরাত দিয়ে মুশফিকুল ফজল আনসারী তার মৃত্যুর বিস্তারিত তথ্য জানান।

    চলতি বছরের মার্চে মাইলামের সঙ্গে ড্যানিলোভিচও ঢাকা সফর করেন। মাইলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মুশফিকুল ফজল এক্স পোস্টে লেখেন, মাইলামের সঙ্গে তিনি বাংলাদেশ ও পাকিস্তানে কূটনীতিক হিসেবে কাজ করেন। অবসরের পর তারা আবার এক সঙ্গে কাজ করেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন