শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ
  • ফেব্রুয়ারির ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স এলো

    ফেব্রুয়ারির ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স এলো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রবাসীদের পাঠানো অর্থে ফের গতি ফিরেছে দেশের অর্থনীতিতে। চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনেই দেশে এসেছে ১৮০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।

    প্রবাসী আয়ের এই উল্লম্ফন সরাসরি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলেছে, যার ফলে মোট রিজার্ভ বেড়ে এখন ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৫ সালের ১ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল ১৪৯ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে তা ৩১ কোটি ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত ১৬ ফেব্রুয়ারি এক দিনেই দেশে এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার। 

    রিজার্ভের বর্তমান অবস্থা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট মজুত ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার হলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম ৬ হিসাব পদ্ধতি অনুযায়ী এর পরিমাণ ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। এর আগে গত ৭ ফেব্রুয়ারি বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে নিট রিজার্ভেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

    খাত সংশ্লিষ্টরা বলছেন, মূলত আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই প্রবাসী আয়ে এই জোয়ার এসেছে। চলতি মাসে প্রতিদিন গড়ে ১১ কোটি ২৫ লাখ ডলার করে দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা। এর আগে জানুয়ারি মাসে ৩১৭ কোটি ডলার এবং গত ডিসেম্বরে ৩২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন