পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না: নতুন অর্থমন্ত্রীর ঘোষণা

নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি বলেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। তিনি উল্লেখ করেছেন, দেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে।
তিনি আরও বলেন, অর্থনীতিতে অংশগ্রহণের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকা জরুরি। অর্থনীতির সুবিধা যেন দেশের প্রতিটি মানুষ অনুভব করতে পারে, সেজন্য সুযোগ সৃষ্টি করতে হবে।
অর্থমন্ত্রী বলছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য শুধুমাত্র কয়েকটি মানুষের নয়, বরং সব শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নে নিয়োজিত। তিনি প্রত্যাশা প্রকাশ করেন যে নতুন নীতি ও উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত হবে এবং দেশের সকল নাগরিক এর সুফল ভোগ করতে পারবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে যেটা সমস্যা আমাদের একচুয়ালি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একেবারে খুব খারাপ অবস্থা। আমাদেরকে প্রথমে এড্রেস করতে হবে যে ইনস্টিটিউশনগুলোকে রিকভার করতে হবে। ইনস্টিটিউশনগুলোর মধ্যে প্রফেশনালিজম আনতে হবে, স্বচ্ছতা আনতে হবে, এফিশিয়েন্সি আনতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এগুলার এবসেন্সে অনুপস্থিতিতে আমরা যত বড়ই প্রোগ্রাম নেই এগুলো কাজ করবে। এটা হচ্ছে এক নাম্বার।
তিনি বলেন, দ্বিতীয় কথা হচ্ছে এই অর্থনীতিকে আমি আমরা যেটা বলেছি গণতন্ত্র করতে হবে। একটি পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না।
তৃতীয় কথা হচ্ছে এটা সফলভাবে করতে হলে আমাদের সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। বাংলাদেশ একটি ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে। এটা হয়েছে পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে, ওভার রেগুলেটেড কান্ট্রি হচ্ছে। আমাকে সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। লিবারলাইজেশন করতে হবে। লেভেল প্লেয়িং ফিল করতে হবে। যাতে সবার সমান অধিকার থাকে। অর্থনীতিতে অংশ গ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে সকলের কাছে যায়, বলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী