শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ফ্রান্স ও ভারতের মধ্যে যুদ্ধবিমান চুক্তি জোরদার করার বৈঠক

    ফ্রান্স ও ভারতের মধ্যে যুদ্ধবিমান চুক্তি জোরদার করার বৈঠক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিনদিনের ভারত সফর শুরু করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে সহযোগিতা এবং রাফায়েল যুদ্ধবিমান চুক্তি নিয়ে আলোচনা এই সফরের মূল বিষয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে মুম্বাইয়ে পৌঁছান ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ। ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর এটি তার চতুর্থ ভারত সফর।

    মঙ্গলবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর বুধবার ও বৃহস্পতিবার নয়াদিল্লিতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে অংশ নেবেন তিনি।

    ১১৪টি রাফায়েল বিক্রির সম্ভাবনা
    দিল্লির সঙ্গে সামরিক অংশীদারত্ব আরও বিস্তৃত করতে চায় ফ্রান্স। আলোচনা হচ্ছে আরও ১১৪টি ফরাসি নির্মিত রাফায়েল যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তি নিয়ে। সম্ভাব্য এই চুক্তির মূল্য প্রায় ৩৫ বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে।

    ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে জানায়, রাফায়েল কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং ‘অধিকাংশ’ যুদ্ধবিমান ভারতেই তৈরি হবে। যদিও সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি, তবে ভারত সরকারের একটি সূত্র বলেছে—সংখ্যা হতে পারে ১১৪।

    চুক্তিটি চূড়ান্ত হলে এটি ভারতের বিমানবাহিনীর জন্য ২০১৬ সালে কেনা ৩৬টি রাফায়েলের সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি, নৌবাহিনীর জন্য আগেই অর্ডার দেওয়া ২৬টি রাফায়েলও রয়েছে।

    প্যারিসের সায়েন্সেস পো সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের ভারতবিশেষজ্ঞ ক্রিস্টোফ জাফরেলো সম্ভাব্য এই চুক্তিকে ‘কন্ট্রাক্ট অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দীর চুক্তি হিসেবে উল্লেখ করেছেন।

    প্রতিরক্ষা থেকে অর্থনীতি: বাড়ছে সহযোগিতা
    মোদী ও ম্যাক্রোঁ মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের প্রথম হেলিকপ্টার ফাইনাল অ্যাসেম্বলি লাইন উদ্বোধন করবেন। এটি ভারতের টাটা গ্রুপ ও ফ্রান্সের এয়ারবাসের যৌথ উদ্যোগ। কর্ণাটকের ভেমাগালে অবস্থিত কারখানায় এয়ারবাসের জনপ্রিয় এইচ১২৫ হেলিকপ্টার তৈরি হবে।

    গত এক দশকে ফ্রান্স ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদারে পরিণত হয়েছে। বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ১৮ বিলিয়ন ডলার, আর ফরাসি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় ১৫ বিলিয়ন ডলার।

    ভূরাজনৈতিক প্রেক্ষাপট
    ম্যাক্রোঁ-মোদী বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং অঞ্চলে চীনের প্রভাব নিয়েও আলোচনা হতে পারে।

    তবে একটি সংবেদনশীল ইস্যু রয়ে গেছে—ইউক্রেন যুদ্ধ। ভারত এখনো রাশিয়ার ২০২২ সালের আগ্রাসনের নিন্দা জানায়নি এবং মস্কো থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। ট্রাম্প দাবি করেছেন, ভারত তেল কেনা বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ, যদিও দিল্লি আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন