শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ভারত ও ফ্রান্স মিলে তৈরি করবে হ্যামার ক্ষেপণাস্ত্র

    ভারত ও ফ্রান্স মিলে তৈরি করবে হ্যামার ক্ষেপণাস্ত্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারত ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র তৈরি করবে। মঙ্গলবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের আয়োজন রয়েছে, যেখানে অংশ নেবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভাউত্রিন।

    ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, চুক্তি স্বাক্ষর হলে সামনের দিনগুলোতে ‘ফিফটি-ফিফটি’ অংশীদারিত্বের ভিত্তিতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ভারতীয় কোম্পানি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ফরাসি কোম্পানি সাফরান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স।

    হ্যামার ফ্রান্সের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি স্মার্ট এয়ার টু সারফেস ক্ষেপণাস্ত্র। ১৯৯৭ সাল থেকে এই ক্ষেপণাস্ত্র তৈরি করছ ফরাসি কোম্পানি সাফরান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স। হ্যামার ক্ষেপণাস্ত্রের ‘হ্যামার’ নামটি মূলত হাইলি অ্যাগিল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ- এর সংক্ষিপ্ত রূপ। এটি যুদ্ধবিমান, বিশেষ করে ফ্রান্সের সর্বাধুনিক যুদ্ধবিমান রাফাল থেকে নিক্ষেপযোগ্য। মূলত রাফাল জেটে ব্যবহারের জন্যই এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়।

    স্মার্ট এবং প্রিসিশন-গাইডেড হ্যামার ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত এবং নির্ভূলভাবে আঘাত হানতে সক্ষম।

    চলতি ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছে ভারত। সেই চুক্তির শর্ত অনুসারে, চলতি ২০২৬ সাল শেষ হওয়ার আগেই ১৮টি রাফাল তৈরি অবস্থায় (ফ্লাইং কন্ডিশনে) পাবে ভারত। বাকিগুলোও তৈরি হবে ভারতেই এবং তাতে ভারতীয় প্রযুক্তিরও ব্যবহার করা হবে সেই বিমানগুলোতে।

    ২০২০ সালে প্রথম ফ্রান্সের কাছ থেকে রাফাল কেনে ভারত। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীতে ৩৬টি রাফাল জেট আছে।

    এই রাফালগুলোতে ব্যবহারের জন্যই ফ্রান্সের সঙ্গে হ্যামার ক্ষেপণাস্ত্র তৈরির চুক্তি করছে ভারত। চুক্তিতে আরও বলা হয়েছে, অদূর ভবিষ্যতে সামরিক খাতের বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বন্ধুত্ব ও সযোগিতাপূর্ণ সম্পর্ক আরও বিস্তৃত করা হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন