শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ
  • কাল থেকে টিসিবির রোজার পণ্য বিক্রি শুরু

    কাল থেকে টিসিবির রোজার পণ্য বিক্রি শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টিসিবি পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করবে রাষ্ট্রীয় সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কার্যক্রমের আওতায় সারাদেশে বাজারমূল্যের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর পাওয়া যাবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমেও পণ্য বিক্রি চলবে।

    টিসিবি জানায়, মঙ্গলবার থেকেই বিক্রি কার্যক্রম শুরু হবে এবং এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত ডিলারদের পণ্য সংগ্রহের জন্য আগাম অর্থ জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

    এরই মধ্যে স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য প্রতি মাসে নিয়মিতভাবে পণ্য বিক্রয় কার্যক্রম চালু রয়েছে। কার্ডধারী পরিবারের পাশাপাশি ট্রাকসেলের মাধ্যমেও সারাদেশে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ সাধারণ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।

    রমজানে নিয়মিত পণ্যের সঙ্গে অতিরিক্তভাবে ছোলা ও খেজুর বিক্রি করা হবে। তবে ট্রাকসেলে বিক্রির পণ্যের পরিমাণ ও মূল্য সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি সংস্থাটি।

    টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখতে ট্রাকসেলের মাধ্যমে কয়েকটি পণ্য বিক্রি করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে এ বিক্রি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কার্যক্রম দেশব্যাপী পরিচালিত হবে। প্রতিটি জেলা, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন