শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • অভিবাসনপ্রত্যাশীদের সাগরপথে ইতালি প্রবেশে বাধা

    অভিবাসনপ্রত্যাশীদের সাগরপথে ইতালি প্রবেশে বাধা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইতালির ডানপন্থি সরকার অভিবাসন নীতি আরও কঠোর করার লক্ষ্যে খসড়া আইন অনুমোদন করেছে। এতে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা আটকানোসহ অস্থায়ী নৌ-অবরোধ এবং আরও কিছু নতুন নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে।

    ভূমধ্যসাগর দিয়ে আসা অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে এবার ইতালির কট্টর ডানপন্থি জর্জিয়া মেলোনি সরকার কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে আইনে বলা হয়েছে, ভূমধ্যসাগরে উদ্ধারকারী জাহাজগুলোকে অবরোধ, দেশটির জলসীমায় প্রবেশ করতে না দেয়া এবং ৫০ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

    সাগরপথে যে সকল অভিবাসী ইতালিতে প্রবেশ করবে তাদেরকে দ্রুত বহিষ্কার এবং তৃতীয় কোন দেশে পাঠানোর বিধান রাখা হয়েছে। আইনটি সংসদে নিম্ন কক্ষ এবং সিনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
     
    আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম জানিয়েছে, চলতি বছর শুধু জানুয়ারিতেই ৩৭৫ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু বা নিখোজেঁর খবর পাওয়া গেছে। আর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২৪ জনে।

    প্রতিষ্ঠানটি জানায়, আরও শত শত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়নি বলে তাদের ধারণা। ২০২৫ সালে ভূমধ্যসাগরে ১৩০০ জনেরও বেশি অভিবাসী নিখোঁজ হয়েছিল।
     
    ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেক বাংলাদেশিও। ইতালিতে বৈধভাবে শ্রমিক নেয়ার প্রক্রিয়া অব্যাহত থাকার পরেও বহু বাংলাদেশি বিপদজনক এই পথ পাড়ি দিয়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করছেন।

    ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৭৫৯ জন বাংলাদেশি দেশটিতে প্রবেশ করেছে। লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা ডুবে বাংলাদেশিসহ অনেকেরই মৃত্যু হয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এই পথ পরিহারে আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
     
    তারা বলছেন, লিবিয়া হয়ে সমুদ্র পথে যারাই আসছেন, তাদের অনেকেই মৃত্যুবরণ করছে। তাদের অনেকেই বাংলাদেশি। জীবনকে উন্নত করার আশায় এতদূরে মানুষ পাড়ি দিচ্ছেন, সেই জীবনই যদি না থাকে তাহলে এভাবে আসার কোনো মানে হয় না। ফলে এ ধরনের পরিবেশে ইতালিতে আসা পরিহার করাই ভালো।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন