শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • জেলেনস্কির মন্তব্যে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ও রাশিয়ার হুমকির প্রভাব

    জেলেনস্কির মন্তব্যে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ও রাশিয়ার হুমকির প্রভাব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার হুমকি না থাকলে হাঙ্গেরির প্রধানমন্ত্রী নিশ্চিন্তে নিজের জীবন যাপন করতে পারতেন, এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে এ কথা বলেন।

    রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর ইউরোপের দেশগুলো ইউক্রেনের পক্ষে অবস্থান করলেও; অরবান রুশ পুতিন ভ্লাদিমির পুতিনের পক্ষে রয়েছেন।

    জেলেনস্কি নিরাপত্তা সম্মেলনে বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন লড়াই করায়ৃ ইউরোপ নিরাপদ আছে। এ সময় অরবানকে নিয়ে তীর্যক মন্তব্য করেন তিনি।

    জেলেনস্কি বলেন, “যদি রাশিয়ার হুমকিকে আটকানো যায় মলদোভা ও রোমানিয়ায় কোনো স্বৈরতন্ত্র ছাড়া একটি স্বাধীন দেশ হতে পারবে। এমনকি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তার পেট করা নিয়ে ভাবতে পারবেন। বুদাপেস্টে রুশ সেনাবাহিনীর ট্যাংক আটকানোর জন্য তার নিজ দেশের সেনাবাহিনীকে বড় করা নিয়ে ভাবতে হবে না।”

    ইউরোপকে এখন ইউক্রেনীয়রা নিরাপদ রাখছে দাবি করে জেলেনস্কি বলেন, “কিন্তু দেখুন কি মূল্য, দেখুন কি মূল্য ইউক্রেন দিচ্ছে। ইউক্রেন কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখুন ইউক্রেনীয়রা কতটা কষ্টের মুখোমুখি হয়েছে। ইউক্রেনীয়রা ইউরোপের অগ্রভাগকে ধরে রাখছে।”

    ২০২২ সালে রাশিয়ার হামলার কয়েকদিন পরই ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে আনুষ্ঠানিক আবেদন করে ইউক্রেন। তবে তাদের এ আবেদন আটকে দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। তিনি সরাসরি এতে ভেটো দেন।

    ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে গত কয়েক বছরে নিজেদের জ্বালানির নির্ভরতা কমিয়ে আনলেও, হাঙ্গেরি এখনো আগের অবস্থানেই আছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন