শনিবার, ০৭ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার জ্বালানি সংকটে সরকার নির্ধারণ করলো সীমিত তেল এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম বেড়ে ২৩০ টাকা, ক্রেতাদের চাপ বেড়েছে বিএনপি এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ইরান ইস্যুতে অবস্থান বদল ট্রাম্পের, দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ইঙ্গিত সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির বিডার সাবেক নির্বাহী সদস্য, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার বিআরটিসি চালু করছে ‘মহিলা বাস সার্ভিস’, সব কর্মী নারী
  • শেয়ারবাজারে উত্থান, ২০ মিনিটে লেনদেন ২২৬ কোটি টাকা

    শেয়ারবাজারে উত্থান, ২০ মিনিটে লেনদেন ২২৬ কোটি টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেয়ারবাজারে আজ (রোববার) প্রথম লেনদেনের দিনেই তীব্র উত্থান লক্ষ্য করা গেছে। সকাল ১০টায় লেনদেন শুরু হওয়ার মাত্র ২০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১০ পয়েন্টের বেশি বেড়ে যায়। একই সময়ে লেনদেনের পরিমাণও ২২৫ কোটি টাকার বেশি ছাড়িয়ে যায়, যা সাধারণত পুরো চার ঘণ্টার লেনদেনের সমান।

    বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ লেনদেন শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী রয়েছে ডিএসইর সবগুলো সূচক। মূলত অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় সূচকে বড় উত্থানের দেখা মিলেছে। ১০টা ২০ মিনিট পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়ার শেয়ার ও ইউনিটগুলোর মধ্যে ৩৫২টির দর বেড়েছে, কমেছে ১৫টির এবং ১৩টির দর অপরিবর্তিত রয়েছে।

    অধিকাংশ শেয়ারের দর বাড়ায় সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক ১১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১১পয়েন্টে অবস্থান নেয়। এক্সচেঞ্জটি অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৩ পয়েন্টে এবং বাছাইকৃত ৩০টি শেয়ারের সূচক ডিএস৩০ বেড়েছে ৩৯ পয়েন্ট, সূচকটির অবস্থান ২ হাজার ৯৮ পয়েন্টে।

    এদিকে সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ২২৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা নির্বাচন পূর্ববর্তী পূর্ণ কার্যদিবসের লেনদেনের কাছাকাছি।

    প্রসঙ্গত, নির্বাচনের জন্য টানা ৪ দিন বন্ধ থাকার পর আজ শেয়ারবাজারে লেনদেন চালু হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ