বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি
  • জার্মান দূতাবাস তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানালো

    জার্মান দূতাবাস তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানালো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক ও নিরঙ্কুশ জয় অর্জনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে ঢাকার জার্মান দূতাবাস।

    শনিবার (১৪ ফেব্রুয়ারি) দূতাবাস থেকে পাঠানো এক বিশেষ অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়। একই সাথে দীর্ঘ দেড় দশক পর অনুষ্ঠিত এই নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের দৃঢ় সম্পৃক্ততার ভূয়সী প্রশংসা করেছে ইউরোপের প্রভাবশালী এই রাষ্ট্রটি।

    অভিনন্দন বার্তায় জার্মান দূতাবাস জানায়, তারা তারেক রহমান এবং বিএনপিকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানাচ্ছে। জার্মানি মনে করে, বাংলাদেশের জনগণের এই অংশগ্রহণ একটি অর্থবহ গণতান্ত্রিক বহিঃপ্রকাশ। বার্তায় নবনির্বাচিত সকল সংসদ সদস্যকেও শুভেচ্ছা জানানো হয়েছে।

    বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের গভীর ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা স্মরণ করে দূতাবাস আরও জানায়, তারা বাংলাদেশের নতুন সরকার এবং জাতীয় সংসদের সঙ্গে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরালো করতে আগ্রহী। বিশেষ করে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার এবং দেশের সার্বিক উন্নয়নের পথে জার্মানি সবসময়ই একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকতে চায়। আগামী দিনগুলোতে নবনির্বাচিত সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেছে দেশটি।

    উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর থেকেই বিএনপি এবং তারেক রহমানের প্রতি আন্তর্জাতিক মহলের শুভেচ্ছা ও সমর্থনের ঢল নেমেছে। জার্মানির আগে যুক্তরাষ্ট্র, ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি প্রভাবশালী ও বন্ধুপ্রতিম দেশ ইতিমধ্যে বিএনপি ও তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন