বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি
  • ইসলামাবাদ কারাগারে ইমরান খানের স্থানান্তর: স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত

    ইসলামাবাদ কারাগারে ইমরান খানের স্থানান্তর: স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত
    ইমরান খান ও মহসিন নাকভি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, ইসলামাবাদ কারাগারের নির্মাণকাজ শেষ হলে সেখানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্থানান্তর করা হবে।

    সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি।

    নকভি বলেন, ইসলামাবাদ কারাগারের নির্মাণকাজ আগামী দুই মাসের মধ্যে শেষ হবে। কারাগারের ভেতরে সব ধরনের চিকিৎসা সুবিধা থাকবে। ইসলামাবাদের একটি আদালত ইমরান খানকে সাজা দিয়েছেন, তাই তাকে ইসলামাবাদ কারাগারেই স্থানান্তর করা হবে।

    এদিকে, পুলিশ লাইন্সে আয়োজিত এক পাসিং-আউট প্যারেড অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ফেডারেল পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।

    তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় আগে কোনো বিশেষায়িত বাহিনী ছিল না। তিন মাস আগে একটি কোর্স শুরু করা হয় এবং দিন-রাত পরিশ্রমের মাধ্যমে ছয় মাসের প্রশিক্ষণ কর্মসূচি মাত্র তিন মাসেই সম্পন্ন করা হয়েছে।

    নকভি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের পেছনে যেসব কর্মকর্তা নিরলস পরিশ্রম করেছেন, তাদেরই কৃতিত্ব। ইসলামাবাদের পুলিশ প্রশিক্ষণ স্কুলগুলো আধুনিকায়ন করা হচ্ছে এবং দেশের অন্যান্য অঞ্চল থেকেও সদস্যরা এখানে এসে প্রশিক্ষণ নেবেন বলে তিনি জানান।

    তিনি আশা প্রকাশ করেন, নবীন কর্মকর্তারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সন্ত্রাসবাদ নির্মূলে ভূমিকা রাখবেন। পাশাপাশি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় ইসলামাবাদের পুলিশ মহাপরিদর্শককেও তিনি অভিনন্দন জানান।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন