বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি
  • রণতরী মোতায়েন ও শাসন পরিবর্তন: ট্রাম্পের পরিকল্পনা স্পষ্ট

    রণতরী মোতায়েন ও শাসন পরিবর্তন: ট্রাম্পের পরিকল্পনা স্পষ্ট
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “ইরানে শাসন পরিবর্তনই হতে পারে সবচেয়ে ভালো ঘটনা।”

    এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে, তিনি ইরানের বর্তমান নেতৃত্বকে সরিয়ে দেয়ার প্রক্রিয়ার প্রতি সমর্থন দেন। বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্য মধ্যপ্রাচ্য কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে।

    ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক উত্তাপ ও কূটনৈতিক তিক্ততার প্রেক্ষাপটে এই মন্তব্যটি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ট্রাম্পের এ বক্তব্যকে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান হিসেবে মূল্যায়ন করছেন।

    ট্রাম্পের বক্তব্য মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, কূটনীতি এবং অর্থনৈতিক সম্পর্ককে প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন প্রভাব ফেলতে পারে।

    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘৪৭ বছর ধরে তারা (ইরান) শুধু কথা বলেই যাচ্ছে। এর মধ্যেই আমরা অনেক জীবন হারিয়েছি।’ তবে ইরানের নেতৃত্বে কাকে দেখতে চান সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি। শুধু উল্লেখ করেন, ইরানে দায়িত্ব নিতে পারার মতো লোক আছেন। ট্রাম্পের এমন মন্তব্যে পাল্টা কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান।

    এদিকে, ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। ট্রাম্প জানান, বিশ্বের সবচেয়ে বড় এবং যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শিগগিরই ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে স্থানান্তর করা হবে।

    ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ওই রণতরীর একটি আকাশ থেকে তোলা ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, এটি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের সঙ্গে যোগ দিতে যাত্রাপথে রয়েছে।

    পেন্টাগন জানায়, জানুয়ারিতে ইরানে ব্যাপক দাঙ্গা-বিক্ষোভে তেহরানকে লক্ষ্য করে সামরিক হামলার হুমকি হিসেবে প্রথম রণতরীটি পাঠানো হয়। এখন পর্যন্ত কোনো হামলা না চালালেও পারমাণবিক চুক্তি না হলে ইরানে হামলারে হুমকি দিয়েছেন ট্রাম্প।

    যুক্তরাষ্ট্র চায়, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করুক। অন্যদিকে, নেতানিয়াহুর সরকার জোর দিয়ে বলছে, তেহরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং হামাস ও হিজবুল্লাহ’র মতো গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে হবে।

    ইরান এখন পর্যন্ত ইঙ্গিত দিয়েছে, নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করতে প্রস্তুত। তবে, দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, ইরান অতিরিক্ত দাবির কাছে মাথা নত করবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন