বৈশ্বিক গণমাধ্যমের চোখে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে গত বৃহস্পতিবার। সরকারি ফলাফল এখনও প্রকাশিত না হলেও বেসরকারি সূত্র অনুযায়ী ২ শতাধিক আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি।
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এই নির্বাচন ছিল দেশের প্রথম সাধারণ নির্বাচন। দেশের মোট ৫১টি দল নির্বাচনে অংশ নিয়েছে, তবে আওয়ামী লীগ নিষেধাজ্ঞার কারণে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি।
বেসরকারি ফলাফলের ভিত্তিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও বাংলাদেশের নির্বাচনের খবরকে প্রধান সংবাদ হিসেবে প্রকাশ করেছে।
-
ভারতীয় এনডিটিভি শিরোনামে জানিয়েছে, ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিশাল জয়ের দিকে এগিয়ে, স্বীকার করল জামায়াত’।
-
ভারতীয় বার্তাসংস্থা এএনআই লিখেছে, ‘বাংলাদেশের নির্বাচন: ভোট গণনা চলছে, জনমত তারেক রহমানের পক্ষে’।
-
ভারতের দৈনিক দ্য হিন্দু উল্লেখ করেছে, ‘২০ বছর পর বিএনপিকে জয়ের পথে নেতৃত্ব দিলেন তারেক রহমান’।
-
পাকিস্তানের জিও নিউজ তাদের প্রতিবেদনে বলেছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতল বিএনপি’।
-
পাকিস্তানের জাতীয় দৈনিক ডন লিখেছে, ‘নির্বাচনে বড় বিজয় পেল বিএনপি, স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি’।
-
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ‘জেন-জি উত্থানের পর প্রথম নির্বাচনে ভূমিধস বিজয় পেলো বিএনপি’।
-
রয়টার্স শিরোনামে জানিয়েছে, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির জয়, প্রাক্তন শাসকদের পুত্র প্রধানমন্ত্রী হতে চলেছেন’।
-
যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ান উল্লেখ করেছে, ‘হাসিনাকে ছুঁড়ে ফেলার পর প্রথম নির্বাচনে ঐতিহাসিক জয় পেলো বিএনপি’।
-
মার্কিন সিএনএন শিরোনামে জানিয়েছে, ‘জেন-জি উত্থানের পর প্রথম নির্বাচনে বড় জয় পেলো বিএনপি’।
-
কাতারের আলজাজিরা জানিয়েছে, ‘নির্বাচনে বিজয় দাবি করছে বিএনপি, জামায়াত ভোট গণনায় সন্তুষ্ট নয়’।
বিশ্বব্যাপী গণমাধ্যমগুলো একমত যে, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির জয় রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতীয়মান হয়েছে। দেশের অভ্যুত্থানের পর এটি প্রথম নির্বাচনী সফলতা হিসেবে বৈশ্বিক নজর কাড়ছে।