বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি
  • পাক-ভারত সংঘাতে হতাহতের চিত্রে নতুন সংখ্যা দিলেন ট্রাম্প

    পাক-ভারত সংঘাতে হতাহতের চিত্রে নতুন সংখ্যা দিলেন ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাতের সময় মোট ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। এর আগে তিনি এ সংখ্যা তুলনামূলকভাবে কম উল্লেখ করেছিলেন।

    বুধবার (১১ ফেব্রুয়ারি) ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।

    সাক্ষাৎকারে বাণিজ্য নীতি ও শুল্ক ব্যবহার করে আন্তর্জাতিক সংকট সমাধানের কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমি আটটি যুদ্ধের সমাধান করেছি। এর মধ্যে অন্তত ছয়টি সমাধান হয়েছে শুল্ক আরোপের হুমকির কারণে।

    তিনি বলেন, আমি বলেছিলাম, যদি তোমরা যুদ্ধ বন্ধ না করো, তাহলে আমি শুল্ক আরোপ করবো। কারণ আমি মানুষকে মরতে দেখতে চাই না।

    পাকিস্তান ও ভারতের প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমার মতে, এটি পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারতো। তারা সত্যিই একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল। দশটি বিমান ভূপাতিত হয়েছিল।

    এর আগে ট্রাম্প বিভিন্ন সময়ে বলেছেন, এই সংঘাতে পাঁচটি, পরে সাতটি এবং এরপর আটটি বিমান ভূপাতিত হয়েছিল। এবার তিনি সেই সংখ্যা বাড়িয়ে ১০ বললেন।

    সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নাকি তাকে বলেছেন, তিনি যুদ্ধ বন্ধ করে অন্তত এক কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন।

    ট্রাম্প আরও বলেন, আমার মতে, তারা পারমাণবিক যুদ্ধের দিকেই যাচ্ছিল। শুল্কের চাপ না থাকলে এই যুদ্ধবিরতি হতো না।

    এছাড়া তিনি আর্মেনিয়া ও আজারবাইজানের দীর্ঘদিনের সংঘাত কমাতে নিজের ভূমিকার কথাও উল্লেখ করেন এবং বলেন, গত ৫০ বছরে যুক্তরাষ্ট্রের আগের সব প্রেসিডেন্ট বাণিজ্যের ক্ষেত্রে ব্যর্থ ছিলেন, কিন্তু তিনি নন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন