বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি
  • ৪৭তম বার্ষিকীতে ইরানের রাস্তায় উচ্ছ্বাসিত জনতা

    ৪৭তম বার্ষিকীতে ইরানের রাস্তায় উচ্ছ্বাসিত জনতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে  শহর, নগর ও গ্রামজুড়ে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দেশব্যাপী এই উদযাপন।

    এ সময় অংশগ্রহণকারীরা ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় পতাকা বহন করে সরকারকে সমর্থন জানান এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের বার্তা দেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) ‘দশ দিনের ভোর’ উদযাপনের শেষ দিন। এই দশ দিনের আন্দোলনের মধ্য দিয়েই ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হয় এবং ইরানের তৎকালীন শাহ শাসনের পতন ঘটে।

    ইরানের সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, এ বছর বাহমান মাসের ২২ তারিখে তেহরানের আজাদি স্কয়ারে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    এই আয়োজন সারা দেশে ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হচ্ছে দেশজুড়ে। আয়োজকদের তথ্যমতে, ইরানের ১ হাজার ৪০০-এর বেশি জেলা, শহর ও কাউন্টিতে এবং ৪০ হাজারেরও বেশি গ্রামে একযোগে সমাবেশ ও মিছিল হচ্ছে। এ বছর মিছিলের রুটগুলো শহিদদের ছবি দিয়ে সাজানো হয়েছে, বিশেষ করে গেল বছর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধ এবং সাম্প্রতিক দাঙ্গায় শহিদদের স্মরণ করা হয়েছে।

    তেহরানে অনুষ্ঠিত সব মিছিলের গন্তব্য নির্ধারণ করা হয়েছে আজাদি স্কয়ার। রাজধানী তেহরানে এ উপলক্ষে মোট ১৩টি নির্ধারিত রুট ঘোষণা করা হয়েছে, যেগুলো ধরে আজাদি স্কয়ারে সমবেত হচ্ছেন অংশগ্রহণকারীরা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন