বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের
  • লিবিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, আরোহী সবাই নিহত

    লিবিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, আরোহী সবাই নিহত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লিবিয়ার আল-সাররা সামরিক ঘাঁটিতে সোমবার একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, হেলিকপ্টারটি চিকিৎসা উদ্ধার অভিযান শেষে ফিরে আসছিল।

    আল-ওয়াসাত নিউজ পোর্টালের খবরে বলা হয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কুফরা থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দূরে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন সামরিক পরিবহন সেবার দুই সদস্য এবং কুফরার একটি হাসপাতালের একজন নার্স। বাকি দুজন বিদেশি; হেলিকপ্টারের পাইলট ও তার সহকারী।

    দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। লিবীয় কর্তৃপক্ষ এখনো এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

    আল-সাররা ঘাঁটি লিবিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। দেশটিতে চলমান অস্থিরতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে চিকিৎসা উদ্ধার অভিযানে হেলিকপ্টারের ব্যবহার বেশি দেখা যায়। এ ধরনের দুর্ঘটনা লিবিয়ায় বিরল নয়, তবে সাম্প্রতিক সময়ে এমন ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

    আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে আপডেট করা হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন