বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের
  • বিক্ষোভ-সংক্রান্ত মামলায় ইরানে ৪ জনকে গ্রেফতার

    বিক্ষোভ-সংক্রান্ত মামলায় ইরানে ৪ জনকে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানে গত মাসে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে দেশের রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা ভাঙার চেষ্টা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের মধ্যে তিনজন বিশিষ্ট রাজনীতিবিদও রয়েছেন।

    গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- ইরানের সংস্কার ফ্রন্টের প্রধান আজার মানসুরি, প্রাক্তন কূটনীতিক মোহসেন আমিনজাদেহ এবং প্রাক্তন সংসদ সদস্য ইব্রাহিম আসগারজাদেহ। চতুর্থজনের নাম প্রকাশ করা হয়নি।

    ইরানের বিচার বিভাগ জানিয়েছে, দেশ যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ‘সামরিক হুমকির’ মুখোমুখি হয়েছে তখন ‘রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিঘ্নিত করার লক্ষ্যে ব্যাপক কর্মকাণ্ড সংগঠিত ও নেতৃত্ব দেওয়ার’ পেছনে এই দলটি ছিল।

    এতে বলা হয়েছে, রাস্তায় সন্ত্রাসী পদাতিক সৈন্যদের কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার জন্য এসব ব্যক্তি তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন।

    ইরানের রিফর্ম ফ্রন্ট এক্সে প্রকাশিত এক বিবৃতিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, মনসুরিকে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর গোয়েন্দা বাহিনী ‘বিচারিক আদেশে তার বাড়ির দরজা থেকে’ গ্রেফতার করেছে।

    এতে আরও বলা হয়েছে, আইআরজিসি তার ডেপুটি চেয়ারম্যান মোহসেন আরমিন এবং সচিব বদরাল সাদাত মোফিদিসহ অন্যান্য জ্যেষ্ঠ সদস্যদেরও সমন জারি করেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন