বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের
  • নতুন চাঁদ দেখা ও বলয়াকার সূর্যগ্রহণ বিরল মিলন

    নতুন চাঁদ দেখা ও বলয়াকার সূর্যগ্রহণ বিরল মিলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে মুসলমানরা আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার অপেক্ষায় থাকবেন। একই দিনে একটি বিরল মহাজাগতিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ—ও ঘটতে পারে। যদিও এই সূর্যগ্রহণ সংযুক্ত আরব আমিরাতে দৃশ্যমান হবে না, তবুও প্রশ্ন উঠেছে, সূর্যগ্রহণ কি রমজানের নতুন চাঁদ দেখা বা তার তারিখ নির্ধারণে কোনো প্রভাব ফেলতে পারে?

    দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের জ্যোতির্বিদ খাদিজা আল হারিরি জানিয়েছেন, সূর্যগ্রহণের কারণে নতুন চাঁদ দেখায় কোনো প্রভাব পড়বে না। তিনি জানান, এই বলয়াকার সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের সামনে দিয়ে অতিক্রম করবে, তবে সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে না। ফলে সূর্যের চারপাশে একটি উজ্জ্বল বলয় দেখা যাবে, যাকে ‘রিং অব ফায়ার’ বলা হয়। খবর গালফ নিউজের।

    খাদিজা আল হারিরি বলেন, সূর্যগ্রহণটি হবে সূর্যাস্তের আগেই—সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী বিকেল চারটার দিকে। অথচ রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হয় সূর্যাস্তের পর। তাই এই সূর্যগ্রহণ চাঁদ দেখার প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করবে না।

    ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী, প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে এবং চাঁদ দেখার ওপরই নতুন মাসের সূচনা নির্ভর করে। যদি ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখা যায়, তবে রমজান শুরু হবে পরদিন। আর যদি চাঁদ দেখা না যায়, তাহলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন