বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের
  • ইসলামাবাদে শিয়া মসজিদে বোমা হামলা, মৃত অন্তত ৩০

    ইসলামাবাদে শিয়া মসজিদে বোমা হামলা, মৃত অন্তত ৩০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজ চলাকালে দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজাতুল কুবরা মসজিদে এই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে।

    আল জাজিরা জানিয়েছে, ইসলামাবাদ প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অন্তত ১৬৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    শুক্রবার সন্ধ্যায় সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) তাদের টেলিগ্রাম চ্যানেলে হামলার দায় স্বীকার করে। গোষ্ঠীটি হামলাকারীর একটি ছবি প্রকাশ করেছে, যেখানে তার মুখ ঢাকা এবং চোখ ঝাপসা করা ছিল। এর আগে পাকিস্তানের শিয়া সংখ্যালঘুদের লক্ষ্য করে চালানো একাধিক হামলার জন্য আইএসআইএলের একটি সহযোগী সংগঠনকে দায়ী করা হয়েছিল।

    পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, হামলাকারী মসজিদের নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়লে প্রথমে তাদের ওপর গুলি চালায় এবং পরে মুসল্লিদের ভিড়ে নিজেকে বিস্ফোরণ ঘটায়। তিনি দাবি করেন, হামলাকারীর আফগানিস্তানে যাতায়াত ছিল।

    উল্লেখ্য, এর আগেও ইসলামাবাদে একাধিক ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। ২০২৩ সালের নভেম্বরে জেলা বিচারিক কমপ্লেক্সের প্রবেশপথে এক হামলায় অন্তত ১২ জন নিহত হন। আর ২০০৮ সালে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে ট্রাক বোমা হামলায় প্রাণ হারান অন্তত ৬৩ জন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন