শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • এক লাফে ভরিতে ৭,৬৪০ টাকা কমল সোনার দাম

    এক লাফে ভরিতে ৭,৬৪০ টাকা কমল সোনার দাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বাজারে সোনার দাম বড় ধরনের কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক ধাপে ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়েছে। এতে নতুন করে এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।

    স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

    বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

    নতুন স্বর্ণমূল্য

    • ২২ ক্যারেট: ভরিতে ৭,৬৪০ টাকা কমে ২,৫৪,৪৫০ টাকা

    • ২১ ক্যারেট: ভরিতে ৭,২৯০ টাকা কমে ২,৪২,৯০৩ টাকা

    • ১৮ ক্যারেট: ভরিতে ৬,২৪১ টাকা কমে ২,০৮,২০২ টাকা

    • সনাতন পদ্ধতি: ভরিতে ৫,০৭৪ টাকা কমে ১,৭০,৪১১ টাকা

    এর আগে গত ৩ ফেব্রুয়ারি একদিনে দুই দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই দিন সকাল ১০টা ৩০ মিনিটে ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা এবং বিকেল ৩টা ৪৫ মিনিটে আরও ১০ হাজার ৯০৬ টাকা বাড়ানো হয়। সর্বশেষ সেই বাড়ানো দামের পরই এবার বড় অঙ্কে দাম কমানো হলো।

    রুপার দামও কমলো

    সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে।

    • ২২ ক্যারেট রুপা: ভরিতে ১৭৫ টাকা কমে ৬,৩৫৭ টাকা

    • ২১ ক্যারেট: ভরিতে ১৭৫ টাকা কমে ৬,০৬৫ টাকা

    • ১৮ ক্যারেট: ভরিতে ১৬৫ টাকা কমে ৫,১৯০ টাকা

    • সনাতন পদ্ধতি: ভরিতে ১১৭ টাকা কমে ৩,৯০৭ টাকা

    নতুন এই দর অনুযায়ী শুক্রবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি দোকানে সোনা ও রুপা বিক্রি হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন