শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • বাণিজ্য মেলায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি

    বাণিজ্য মেলায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সমাপ্ত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোট ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। মেলা থেকে দেশি প্রতিষ্ঠানগুলো প্রায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশও পেয়েছে, যা দেশের ব্যবসায়িক অঙ্গনের জন্য বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

    শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

    বাণিজ্য মেলার এবারের আসরে স্থানীয়ভাবে রেস্তোরাঁসহ মোট ৩৯৩ কোটি টাকা মূল্যের পণ্যসামগ্রী বিক্রি হয়েছে। আয়োজক সূত্রে জানানো হয়, গত বছরের তুলনায় এবারের মেলায় পণ্য বিক্রির পরিমাণ বেড়েছে ৩ দশমিক ৪২ শতাংশ। রপ্তানি আদেশের ক্ষেত্রেও অর্জিত হয়েছে বড় সাফল্য। এবারের আসরে ১ কোটি ৮০ লাখ ডলার বা প্রায় ২২৪ কোটি টাকার সম্ভাব্য রপ্তানি আদেশ পাওয়া গেছে। আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও তুরস্ক থেকে এসব আদেশ এসেছে।

    মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– এফবিসিসিআইর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

    এবারের মেলায় দেশি-বিদেশি মোট ৩২৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া– এই ছয়টি দেশের ১১টি প্রতিষ্ঠান রয়েছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে নির্মাণ কাঠামো, স্থাপত্য সৌন্দর্য, পণ্যের মান ও সেবা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সূচক বিবেচনা করে ৪০টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

    মেলায় কটেজ, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্পের অন্তর্ভুক্ত পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, আসবাব, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, প্রসাধন সামগ্রী, প্লাস্টিক ও হস্তশিল্পসহ বিচিত্র সব পণ্য ও সেবা প্রদর্শিত এবং বিক্রি হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন