শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • দেশে সোনার দাম কমলো প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪,৬০০ টাকা

    দেশে সোনার দাম কমলো প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪,৬০০ টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টানা পাঁচবারের দাম বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪,৬০০ টাকা কমানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম নেমে এসেছে ২ লাখ ৭১ হাজার টাকায়।

    এর আগে গতকাল সোনার দাম বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড ছিল।

    বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম শুক্রবার সকাল ১০:৪৫ থেকে কার্যকর হয়েছে। সমিতি জানিয়েছে, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমায় স্থানীয় বাজারেও সোনার দাম কমেছে।

    আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরও নেমে গেছে। গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সোনার দাম প্রতি আউন্স ৫,২০০ ডলার, যা আগেরদিন ছিল ৫,৫৫০ ডলার।

    দেশের বাজারে নতুন দাম অনুযায়ী—২২ ক্যারেট: ২,৭১,৩৬৩ টাকা, ২১ ক্যারেট: ২,৫৯,০০০ টাকা, ১৮ ক্যারেট: ২,২২,০২৪ টাকা, সনাতন পদ্ধতি: ১,৮২,৮৩৩ টাকা।

    সোনার সঙ্গে রুপার দামও কমেছে, ২২ ক্যারেট রুপা: ৭,৭৫৭ টাকা, ২১ ক্যারেট রুপা: ৭,৪০৭ টাকা, ১৮ ক্যারেট রুপা: ৬,৩৫৭ টাকা, সনাতন পদ্ধতি রুপা: ৪,৭৮২ টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন