শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • নতুন বছরের শুরুতেই রেকর্ডের পথে বাংলাদেশ

    ২৮ দিনে ২.৯৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

    ২৮ দিনে ২.৯৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের জানুয়ারির প্রথম ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা ২৯৪ কোটি ৩০ লাখ ডলার (২.৯৪ বিলিয়ন) রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে।

    বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রতি ডলার ১২২ টাকা হিসেবে দেশের মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩৫ হাজার ৯০৫ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স ৯৮ কোটি ৮০ লাখ ডলার বেশি এসেছে। ২০২৪–২৫ অর্থবছরের জানুয়ারির প্রথম ২৮ দিনে প্রাপ্ত রেমিট্যান্স ছিল ১৯৫ কোটি ৫০ লাখ ডলার। চলতি ২০২৫–২৬ অর্থবছরে এই সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি ২২.১০ শতাংশ।

    দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স ৩২৯ কোটি ডলার এসেছে ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে, ঈদকে কেন্দ্র করে। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডও ছিল ২৯৭ কোটি ডলার, ২০২৪ সালের মে মাসে। তবে সদ্য শেষ হওয়া ডিসেম্বরে প্রাপ্ত রেমিট্যান্স ৩২২ কোটি ৬৭ লাখ ডলার বা প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা, যা দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

    বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরে রেমিট্যান্সের ধারা এমন—

    • জুলাই: ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার

    • আগস্ট: ২৪২ কোটি ১৯ লাখ ডলার

    • সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার

    • অক্টোবর: ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার

    • নভেম্বর: ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার

    • ডিসেম্বর: ৩২২ কোটি ৬৬ লাখ ডলার

    উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল মার্চে ৩২৯ কোটি ডলার, যা পুরো অর্থবছরে ৩০.৩৩ বিলিয়ন ডলার দাঁড়ায়—আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বৃদ্ধি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন