শনিবার, ০৭ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার জ্বালানি সংকটে সরকার নির্ধারণ করলো সীমিত তেল এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম বেড়ে ২৩০ টাকা, ক্রেতাদের চাপ বেড়েছে বিএনপি এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ইরান ইস্যুতে অবস্থান বদল ট্রাম্পের, দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ইঙ্গিত সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির বিডার সাবেক নির্বাহী সদস্য, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার বিআরটিসি চালু করছে ‘মহিলা বাস সার্ভিস’, সব কর্মী নারী
  • জাতীয় নিরাপত্তা জোরদারে প্রতিরক্ষা শিল্পাঞ্চল স্থাপনের সিদ্ধান্ত: বিডা চেয়ারম্যান

    জাতীয় নিরাপত্তা জোরদারে প্রতিরক্ষা শিল্পাঞ্চল স্থাপনের সিদ্ধান্ত: বিডা চেয়ারম্যান
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন (প্রতিরক্ষা শিল্পাঞ্চল) স্থাপনের সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক সরকারের বিষয় নয়; বরং এটি জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রের সামগ্রিক সক্ষমতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি কৌশলগত ইস্যু—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)–এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন মাহমুদ হারুন।

    তিনি বলেন, প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধি পেলে দেশের নিরাপত্তা কাঠামো শক্তিশালী হবে এবং একই সঙ্গে প্রযুক্তিগত দক্ষতা ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে। এই উদ্যোগকে দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেন তিনি।

    তাই সরকার পরিবর্তন হলেও এই প্রকল্পের ধারাবাহিকতা নষ্ট হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান।

    সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    আশিক চৌধুরী বলেন, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে (গাজীপুরের শিমুলতলী) বর্তমানে যে উৎপাদন হয়, তা দেশের পুরো সামরিক চাহিদা মেটায়—এমনটি বলার সুযোগ নেই। কারণ বাংলাদেশ এখনো উল্লেখযোগ্য পরিমাণে সামরিক সরঞ্জাম আমদানি করছে। ফলে সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে।

    তিনি বলেন, আমাদের লক্ষ্য আরেকটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি করা নয়; আমাদের লক্ষ্য হচ্ছে বিদেশি অংশীদারদের সঙ্গে টেকনোলজি ট্রান্সফার, আন্তর্জাতিক সাপ্লাই চেইনে যুক্ত হওয়া এবং পরবর্তী ধাপে বেসরকারি খাতকে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে অন্তর্ভুক্ত করা।

    বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, গত এক বছরে সামরিক বাহিনী, আমলাতন্ত্র ও নীতিনির্ধারকদের মধ্যে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে একটি সমন্বিত অবস্থান তৈরি হয়েছে। ডিমান্ড সাইড—অর্থাৎ কোন ধরনের সামরিক পণ্য প্রয়োজন হবে—তা নির্ধারণ করবে সশস্ত্র বাহিনীই।

    ৮৫০ একর জমি, ধাপে ধাপে বাস্তবায়ন
    চৌধুরী আশিক বিন মাহমুদ হারুন বলেন, ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য ৮৫০ একর জমি নির্ধারণ করা হলেও এটি একবারে বাস্তবায়ন করা হবে না। প্রথম পাঁচ বছরে সর্বোচ্চ ৫০ একর জমিতে কার্যক্রম শুরু হতে পারে।

    তিনি বলেন, এটা একটা লংটার্ম প্রজেক্ট। আগামী ১৫ থেকে ২০ বছরে ধাপে ধাপে বাস্তবায়ন হবে। এখন মূল বিষয় হচ্ছে জায়গাটা ইয়ারমার্ক করা এবং নীতিগত সিদ্ধান্ত নেওয়া।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ