বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ‘ক্লাউন’ মন্তব্য ঘিরে ইরান–ইউক্রেন সম্পর্ক আরও উত্তপ্ত

    ‘ক্লাউন’ মন্তব্য ঘিরে ইরান–ইউক্রেন সম্পর্ক আরও উত্তপ্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাধারণ নাগরিকদের হত্যা করে ইরানের সরকার ক্ষমতা আঁকড়ে ধরতে চাইছে—এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর প্রতিক্রিয়ায় জেলেনস্কিকে ‘বিভ্রান্ত এক ক্লাউন’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

    এছাড়া জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে নিজের ও তার সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত জেনারেলদের পকেট ভরছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

    ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, বিদেশি আক্রমণ ঠেকাতে তাদের অন্য কোনো দেশের কাছে ভিক্ষা চাইতে  হয় না।

    তিনি বলেন, “জেলেনস্কি নিজের এবং দুর্নীতিবাজ জেনারেলদের পকেট ভারী করতে 'জাতিসংঘের সনদ লঙ্ঘনকারী অবৈধ আগ্রাসন' মোকাবিলা করার অজুহাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের করদাতাদের অর্থ দুহাতে লুটে নিচ্ছেন।”

    “অথচ একই সময়ে, তিনি কোনো প্রকার লজ্জা ছাড়াই ইরানের বিরুদ্ধে সেই একই জাতিসংঘ সনদ লঙ্ঘন করে মার্কিন সামরিক হামলার আহ্বান জানাচ্ছেন।”

    “জেলেনস্কি, বিশ্ব আপনার মতো বিভ্রান্ত ক্লাউনদের দেখে ক্লান্ত। আপনার ওই ভাড়াটে সৈন্যে ভরা বিদেশি মদদপুষ্ট বাহিনীর মতো আমরা নই; আমরা ইরানিরা জানি কীভাবে নিজেদের রক্ষা করতে হয় এবং আমাদের কারো কাছে সাহায্য ভিক্ষা করার প্রয়োজন নেই।”

    সুইজারল্যান্ডের দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে জেলেনস্কি ইরানে সরকারের সমালোচনা করে বলেন, “এই রক্তপাতের পর ইরান কিসে পরিণত হবে? যদি ইরান সরকার টিকে যায়। তাহলে বিশ্বের সব অত্যাচারীর কাছে একটি বার্তাই যাবে— অনেক মানুষ হত্যা করে ক্ষমতায় থাকুন।”


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন