বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে চারজন নিহত

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে চারজন নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে পারিবারিক দ্বন্দ্বে এক ভারতীয় নিজের স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা করেছেন। জর্জিয়ায় সংঘটিত এই হত্যাকাণ্ডের খবর শনিবার (২৪ জানুয়ারি) জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

    আটলান্টার ভারতীয় কনস্যুলেট গুলিতে ভারতীয় নাগরিক নিহতের তথ্য নিশ্চিত করেছে।

    জর্জিয়ার লরেন্সকেভিলে সিটির একটি বাড়িতে চারজনকে গুলি করা হয়। সেখানে পুলিশ গিয়ে তাদের রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ওই সময় তাদের ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

    চারজনকে গুলি করা ব্যক্তির নাম বিজয় কুমার। ৫১ বছর বয়সী বিজয় তার স্ত্রী মিনু দোগরা, গৌরভ কুমার, নিধি চন্দর এবং হারিস চন্দরকে গুলি করেন।

    ওই সময় সেখানে ৭, ১০ এবং ১২ বছর বয়সী তিন শিশু ছিল। এরমধ্যে ১২ বছর বয়সী শিশুটি জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়। তার ফোন পেয়ে কয়েক মিনিটের ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। গোলাগুলিতে শিশুদের কেউ আহত হয়নি। তাদের পরিবারের অন্যান্য সদস্যদের হেফাজতে রাখা হয়েছে।

    স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিজয় কুমার ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর তারা নিজেদের ১২ বছর বয়সী সন্তানকে নিয়ে আরেকটি বাড়িতে যান। যেখানে নিহত ওই তিনজন ছিলেন। তাদের সঙ্গে বাকি দুই শিশু থাকত।

    ঝগড়ার পর নিজের বাড়ি থেকে ওই বাড়িতে তারা কেন গিয়েছিল সেটি এখনো স্পষ্ট নয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন