শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • ১২ ঘণ্টার ব্যবধানে ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম

    ১২ ঘণ্টার ব্যবধানে ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমার কয়েক ঘণ্টার মধ্যেই ভরি প্রতি সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা বৃদ্ধি করেছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

    শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সোয়া ১২টা থেকে এই দাম কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, দেশে আজ বেলা সোয়া ১২টা থেকে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৯ হাজার ১৩৬ এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

    এর আগে টানা তিন দফা বড় উত্থানের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত নয়টায় স্বর্ণের ভরি ৩ হাজার ১৪৯ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস, যা শুক্রবার সকাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। এই দাম কার্যকরের কয়েক ঘণ্টার ব্যবধানে যতটুকু দাম কমেছিল তার দ্বিগুণ বেড়ে গেল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন