বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সুইজারল্যান্ডে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক, সমাধানের দ্বারপ্রান্তে আলোচনা

    সুইজারল্যান্ডে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক, সমাধানের দ্বারপ্রান্তে আলোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তাঁর ভাষ্য অনুযায়ী, চলমান আলোচনাগুলো এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং কেবল একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সমাধান বাকি রয়েছে। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সুইজারল্যান্ডে পৌঁছেছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি প্রক্রিয়া নিয়ে বৈঠকে বসবেন।

    এর আগে চলতি সপ্তাহে জেলেনস্কি বলেছিলেন, তিনি দাভোসে অনুষ্ঠিত বার্ষিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নেবেন না এবং ইউক্রেনের জ্বালানি সংকটে মনোযোগ দিতে কিয়েভেই থাকবেন। রাশিয়ার বিমান হামলায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

    জেলেনস্কি আরও জানিয়েছিলেন, তিনি কেবল তখনই দাভোসে যাবেন, যদি ট্রাম্পের সঙ্গে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের সমাধান বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের সুযোগ থাকে—যার মধ্যে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন তহবিল অন্তর্ভুক্ত থাকবে।

    তবে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, তিনি দাভোসে ইউক্রেনীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন। জেলেনস্কির মুখপাত্র এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় দুপুর ১টায় ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে (গ্রিনিচ মান সময় ১টা ৩০ মিনিট) তিনি একটি ভাষণ দেবেন।

    স্টিভ উইটকফ সাম্প্রতিক দিনগুলোতে দাভোসে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে ফ্লোরিডায়ও আলোচনা অনুষ্ঠিত হয়।

    তাছাড়া বৃহস্পতিবারই মার্কিন প্রতিনিধিদের মস্কো যাওয়ার কথা রয়েছে। সেখানে তারা ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে সম্ভাব্য পরিকল্পনা বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত।

    ক্রেমলিন জানিয়েছে, মস্কো সময় সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে পুতিনের সঙ্গে উইটকফ ও কুশনারের বৈঠক অনুষ্ঠিত হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন