শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে ওএমএসের চাল বিক্রি শুরু

    ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে ওএমএসের চাল বিক্রি শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চালের মূল্য স্থিতিশীল রেখে স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা করতে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারাদেশের ৪১৯টি উপজেলায় ভর্তুকি মূল্যে অতিরিক্ত ওএমএস চাল বিক্রি শুরু হয়েছে।

    ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে দৈনিক ১ টন করে চাল বিক্রি করা হবে।  

    বর্তমানে ওএমএস সাধারণ কর্মসূচি চলমান রয়েছে। এর সঙ্গে আজ থেকে যুক্ত হয়েছে ওএমএস অতিরিক্ত কর্মসূচি। ওএমএস সাধারণ কর্মসূচির আওতায় বর্তমানে সারাদেশের ১২টি সিটি করপোরেশন, ৫২টি জেলা সদর পৌরসভা, ১৫টি শ্রমঘন উপজেলা এবং ৫টি শ্রমঘন পৌরসভাসহ মোট ১০৮১টি কেন্দ্রে দৈনিক ১৪১৭.৫ মেট্রিক টন আটা (প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা এবং ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকা দরে) এবং ১১৭৫ মেট্রিক টন চাল (প্রতি কেজি ৩০ টাকা দরে) ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে।

    দেশে পর্যাপ্ত খাদ্য মজুত থাকা সত্ত্বেও কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে সরু চালের বাজারদর বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এসব এলাকায় নিয়মিত বাজার মনিটরিং করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। মাঝারি ও মোটা চালের বাজার দর স্থিতিশীল রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন