বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সৌদি আরবের নতুন নীতি প্রবাসী কর্মীদের জন্য দুঃসংবাদ

    সৌদি আরবের নতুন নীতি প্রবাসী কর্মীদের জন্য দুঃসংবাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কেটিং ও বিক্রয় খাতে নিজ দেশের নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এ সিদ্ধান্তের ফলে দেশটির বেসরকারি খাতে কর্মরত হাজারো প্রবাসী কর্মী চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন।
     
    মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বেসরকারি প্রতিষ্ঠানে তিন বা তার বেশি কর্মী কর্মরত আছেন, তাদের বিপণন ও বিজ্ঞাপন সংশ্লিষ্ট পদগুলোতে অবশ্যই ৬০ শতাংশ স্থানীয়করণ বা ‘সৌদিকরণ’ নিশ্চিত করতে হবে।
     
    মন্ত্রণালয় আরও জানায়, এই সিদ্ধান্তের আওতায় রয়েছে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন ব্যবস্থাপক, বিজ্ঞাপন প্রতিনিধি, মার্কেটিং বিশেষজ্ঞ, গ্রাফিক ডিজাইনার, বিজ্ঞাপন ডিজাইনার, জনসংযোগ এবং আলোকচিত্রীসহ বিভিন্ন পদ।
     
    ঘোষণা দেয়ার তিন মাস পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এসব পদের জন্য ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল।
     
    এদিকে বেসরকারি খাতের বিক্রয় (সেলস) প্রতিষ্ঠানেও সৌদিকরণ হার ৬০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ খাতেও তিনজন বা তার বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই সিদ্ধান্তের আওতায় রয়েছে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞ, সেলস স্পেশালিস্ট এবং কমার্শিয়াল স্পেশালিস্টসহ বিভিন্ন পদ। এই সিদ্ধান্তও ঘোষণা দেয়ার তিন মাস পর থেকে কার্যকর হবে।
     
    মন্ত্রণালয় জানিয়েছে, এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সৌদি শ্রমবাজার আরও আকর্ষণীয় হবে, দক্ষ সৌদি নাগরিকদের জন্য মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং চাকরির স্থিতিশীলতা বাড়বে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন