বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • গাজার শান্তি আলোচনায় পুতিনকে আমন্ত্রণ ট্রাম্পের

    গাজার শান্তি আলোচনায় পুতিনকে আমন্ত্রণ ট্রাম্পের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বোর্ড অব পিসে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন গাজা ও বিশ্বের অন্যান্য অঞ্চলে চলমান দ্বন্দ্ব নিরসনের জন্য ।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজেই এটির সত্যতা নিশ্চিত করেছেন ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, “পুতিনকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানানো হয়েছে।”

    ২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোয় পশ্চিমা বিশ্বে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়া। এরমধ্যেই পুতিনকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প।

    বোর্ড অব পিসের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প। এটির সদস্য হিসেবে বিভিন্ন দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হচ্ছে। যারমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া মধ্যপ্রাচ্যের একাধিক দেশের প্রধানকেও এতে আমন্ত্রণ জানানো হয়েছে।

    এই বোর্ড অব পিস প্রথমে গাজার দ্বন্দ্ব নিরসনে কাজ করবে। এরপর এটি বিশ্বের অন্যান্য দ্বন্দ্বেও যুক্ত হবে।

    বোর্ড অব পিসের সদস্য দেশগুলোর সদস্যপদের মেয়াদ থাকবে তিন বছর। কিন্তু কোনো দেশ যদি এক বিলিয়ন ডলার দিয়ে সহায়তা করে তাহলে ওই দেশ স্থায়ী সদস্যপদ পাবে।

    বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই উদ্যোগ জাতিসংঘের কার্যক্রমের ক্ষতি করতে পারে। বর্তমানে বিশ্বের দ্বন্দ্ব নিরসনে কাজ করে থাকে জাতিসংঘ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন