শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • জানুয়ারির প্রথম ১৭ দিনে দেশে এল বিপুল রেমিট্যান্স

    জানুয়ারির প্রথম ১৭ দিনে দেশে এল বিপুল রেমিট্যান্স
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি জানুয়ারির প্রথম ১৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। দেশীয় মুদ্রায় এ অর্থের পরিমাণ ২২ হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই সময়ে প্রবাসী রেমিট্যান্সের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৮৬ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে হিসাব করলে দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান চূড়ান্তভাবে স্পষ্ট হয়ে ওঠে।

    বিশেষজ্ঞরা মনে করছেন, প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার জোগান বাড়ানোর পাশাপাশি স্থানীয় ক্রয়ক্ষমতা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।
    কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি জানুয়ারির প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৮৬ কোটি ৩৭ লাখ ডলার। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ কোটি ৬৫ লাখ ডলার। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৭ কোটি ৩৬ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

    এদিকে জানুয়ারির প্রথম ১৭ দিনে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ১২৭ কোটি ডলার। আর এই সময়ে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৩ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

    অন্যদিকে চলতি জানুয়ারির প্রথম ১৭ দিনে ৮টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে একটি বিশেষায়িত ব্যাংক ছাড়াও ২টি বেসরকারি ও ৫টি বিদেশি ব্যাংক রয়েছে।

    এই ব্যাংকগুলো হলো- বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক পিএলসি এবং বিদেশি খাতের ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংক। 

    এর আগে বিদায়ী ডিসেম্বর মাসজুড়ে দেশে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকার বেশি। যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের যেকোনো এক মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন