বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বিয়ে করলেই ১৬ লাখ টাকা অনুদান, সন্তান হলে দ্বিগুণ!

    বিয়ে করলেই ১৬ লাখ টাকা অনুদান, সন্তান হলে দ্বিগুণ!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতে কর্মরত নাগরিকদের জন্য আল হাবতুর গ্রুপ বিশেষ অনুদানের ঘোষণা দিয়েছে। গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা খালাফ আল হাবতুর জানিয়েছেন, বিয়ে করলেই কর্মীদের ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) অনুদান দেওয়া হবে।

    এমনকি বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান জন্ম দিলে এই অনুদান দিগুণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
     
    সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা। পোস্টে তিনি বলেন, ‘বিবাহ ও পরিবার গড়ে তোলা শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয়, এটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। কারণ এর মাধ্যমে জাতি গড়ে ওঠে এবং কমিউনিটি টিকিয়ে থাকে।
      
    তিনি বলেন, আমাদের সরকার যুবসমাজকে পারিবারিক জীবন শুরু করার জন্য সহায়তা দিয়ে আসছে। তবে নাগরিকদের বিবাহ এবং পরিবার গড়ে তোলার জন্য সবার পক্ষ থেকে বাস্তব উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
     
    দুবাইয়ের এই ধনকুবের আরও বলেন, এই পরিপ্রক্ষেতি আমি ঘোষণা করছি চলতি বছর আল হাবতুর গ্রুপে কর্মরত যেকোনো আমিরাতি যুবক বা তরুণী বিবাহ করার সিদ্ধান্ত নেবে, তাদের আমি ৫০ হাজার দিরহাম অনুদান দেব। পাশাপাশি বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান জন্ম দিলে এই সহায়তা দ্বিগুণ করা হবে।
      
    সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক কোটি ১৫ লাখে, যার মধ্যে স্থানীয় নাগরিকদের হার প্রায় ১৫ শতাংশ।
     
    দেশটির ফেডারেল এবং স্থানীয় সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নাগরিকদের আর্থিকভাবে সহায়তা করে আসছে এবং সরকারি ও বেসরকারি খাতের অর্থনৈতিক বিষয়ে তাদের ভূমিকা বাড়াতে কাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন