বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • দুই সপ্তাহের মধ্যে রাশিয়া ছাড়তে হবে ব্রিটিশ কূটনীতিককে

    দুই সপ্তাহের মধ্যে রাশিয়া ছাড়তে হবে ব্রিটিশ কূটনীতিককে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মস্কোতে নিযুক্ত এক ব্রিটিশ কূটনীতিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়া দুই সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ইউক্রেন যুদ্ধের পর থেকে লন্ডন ও মস্কোর মধ্যে চলমান চরম কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এই পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করেছে।

    বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওই কূটনীতিকের স্বীকৃতি বাতিল করা হয়েছে এবং তাকে আগামী ১৪ দিনের মধ্যে রাশিয়া ত্যাগ করতে হবে। তবে নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনার কড়া প্রতিবাদ জানাতে ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্স ড্যানি ডোলাকিয়াকে তলব করেছে মস্কো। রাশিয়ার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে তাদের ভূখণ্ডে কোনো ‘অঘোষিত ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তার’ উপস্থিতি তারা বরদাশত করবে না। 

    রাশিয়ার রণতরিকে পাত্তাই দিলো না যুক্তরাষ্ট্র, জব্দ হলো তেলের জাহাজ
    লন্ডন এই পরিস্থিতির আরও অবনতি ঘটালে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ক্রেমলিন। অন্যদিকে রাশিয়ার এই অভিযোগের বিষয়ে যুক্তরাজ্য সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে গত বছরের মার্চেও একই অভিযোগে দুই ব্রিটিশ কর্মকর্তাকে বহিষ্কার করেছিল রাশিয়া যাকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছিল ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাজ্যও সে সময় রুশ কূটনীতিকদের বহিষ্কার করে কড়া জবাব দিয়েছিল।

    ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে। একের পর এক কূটনীতিক বহিষ্কার এবং পাল্টাপাল্টি অভিযোগে মস্কো ও লন্ডনের মধ্যে এক অদৃশ্য স্নায়ুযুদ্ধ চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন