বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • রেস্তোরাঁ খাতের সংকট: মালিক সমিতির জরুরি হুঁশিয়ার

    রেস্তোরাঁ খাতের সংকট: মালিক সমিতির জরুরি হুঁশিয়ার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি জানিয়েছে, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংকট ও অন্যান্য সমস্যার সমাধান না হলে দেশের সব রেস্তোরাঁ বন্ধ করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গ্যাস সংকটসহ বিভিন্ন দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি জানানো হয়।

    রেস্তোরাঁ মালিক সমিতি বলে, করোনাকালীন সময়ে সংকট এবং পরবর্তীতে ছাত্র জনতার জুলাই বিপ্লবে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের মানুষ ও ব্যবসায়ীদের প্রত্যাশা ছিল অনেক। বিগত দিনের অন্যায়, অত্যাচার, জুলুম থেকে মুক্তি মিলবে বলেই প্রত্যাশা ছিলো সবার। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের এক বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও বিগত দিনের প্রতিবন্ধকতা দিন দিন বাড়ছে।
     
    বর্তমান বাজারে নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ ভোক্তার ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এর সরাসরি ও মারাত্মক প্রভাব পড়ছে রেস্তোরাঁ খাতে। ফলে দেশের রেস্তোরাঁ সেবার আজ এক গভীর সংকটময় সময় অতিক্রম করছে।
     
    দেশের রেস্তোরাঁ খাতে বর্তমানে যেসব সংকট রয়েছে- ১) তীব্র জ্বালানি সংকট ২) ট্রেড ইউনিয়নের নামে মালিকদের হয়রানি ৩) মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যে দিশেহারা পরিস্থিতি ৪) ব্যবসা পরিচালনায় নেই ওয়ান স্টপ সার্ভিস ৫) নিয়ম বহির্ভূত স্ট্রিট ফুডের দৌরাত্ম্য বাড়ছে ও ৬) রেস্তোরাঁ ব্যবসার সংকটে নিরসনে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট অঙ্গীকারও নেই।

    নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা দরকার উল্লেখ করে রেস্তোরাঁ মালিক সমিতি জানায়, এলপিজি সংকট নিরসনে সরকার এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এলপিজিসহ রেস্তোরাঁ খাতের বিদ্যমান সব সমস্যা দ্রুত সমাধান করতে হবে।
     
    সমস্যা সমাধান না হলে সব রেস্তোরাঁ বন্ধ করে দেয়ার মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলেও জানান বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনটি আরও জানায়, জ্বালানি সংকট নিরসন করতে হবে, রেস্তোরাঁ ব্যবসা করপোরেট দখলের উদ্দেশ্য বাস্তবায়নে ট্রেড ইউনিয়নের নামে নৈরাজ্য বন্ধ করতে হবে, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তা পর্যায়ে রেস্তোরাঁর খাবারের দাম সহনীয় পর্যায়ে রাখতে বর্তমান ও আগামী সরকারকে ব্যবস্থা নিতে হবে।
     
    এর আগে, গত ৮ জানুয়ারি দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। তবে বিইআরসির আশ্বাসে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সমিতি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন