বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • মিসিসিপিতে ভয়াবহ বন্দুক হামলা, প্রাণ হারালেন ছয়জন

    মিসিসিপিতে ভয়াবহ বন্দুক হামলা, প্রাণ হারালেন ছয়জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ক্লে কাউন্টিতে সিরিজ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলায় সাত বছর বয়সী এক কন্যাশিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

    এনবিসি নিউজের প্রতিবেদন মতে, স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) রাতে আলাবামা সীমান্তের কাছে ওয়েস্ট পয়েন্ট এলাকায় তিনটি পৃথক পৃথক স্থানে এসব হামলা চালায় এক বন্দুকধারী।

    এ সময় ছয়জন নিহত হয় বলে জানায় কর্তৃপক্ষ। তেবে নিহতদের পরিচয় বা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনায় ২৪ বছর বয়সি এক যুবককে আটক করা হয়েছে। 

    ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট শনিবার (১০ জানুয়ারি) ফেসবুকে লেখেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ রাতে আমাদের এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হতে হয়েছে।’ তিনি জানান, নিহতদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় ছিলেন।
     
    শেরিফ স্কট জানান, হামলাকারী আটক হয়েছেন। আর কোনো ঝুঁকি নেই। তার কথায়, ‘আমি অনুরোধ করছি, আপনারা নিহতদের এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছেন এবং যত দ্রুত সম্ভব বিস্তারিত জানানো হবে।’ 
     
    এরপর এক সংবাদ সম্মেলনে এডি স্কট বলেন, ‘রাজ্য ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার একদল সদস্য দ্বিতীয় ঘটনাস্থল থেকে প্রায় আধা মাইল দূরে একটি নিরাপত্তা চৌকিতে মুর নামে বন্দুকধারীকে গ্রেফতার করেছেন। তল্লাশিতে স্থানীয় কর্মকর্তা ও মিসিসিপি হাইওয়ে পেট্রোল, মিসিসিপি ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং মিসিসিপি ব্যুরো অফ নারকোটিক্সের কর্মকর্তারা অংশ নেন।

    ডিস্ট্রিক্ট অ্যাটর্নি স্কট কলম বলেন, ‘আমি জানি না ৭ বছর বয়সি একটি শিশুকে গুলি করার পেছনে কী ধরণের উদ্দেশ্য থাকতে পারে। ক্লে কাউন্টির ডেভিড হিল রোডের একটি বাড়িতে সন্ধ্যা ৭টার আগে এই তাণ্ডব শুরু হয়। মুর তার বাবা গ্লেন মুর (৬৭); চাচা উইলি গুইন (৫৫); এবং ভাই কুইন্টেন মুর (৩৩) প্রত্যেকের মাথায় গুলি করে হত্যা করেছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন