বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • আন্তর্জাতিক এয়ারলাইনসের ফ্লাইট ইরানে স্থগিত

    আন্তর্জাতিক এয়ারলাইনসের ফ্লাইট ইরানে স্থগিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ, সহিংস দমন-পীড়ন ও সার্বিক যোগাযোগ বিচ্ছিন্নতার প্রভাবে দেশটির বিভিন্ন শহরে নির্ধারিত একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) লুফথানসা, ফ্লাইদুবাই, তুর্কিশ এয়ারলাইন্স, এ-জেট, পেগাসাস, কাতার এয়ারওয়েজ ও অস্ট্রিয়ান এয়ারলাইন্সসহ কয়েকটি বিমান সংস্থা ইরানের ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে।

    দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট অনুযায়ী, ফ্লাইদুবাইয়ের তেহরান, শিরাজ, বান্দার আব্বাস এবং মাশহাদের উদ্দেশে নির্ধারিত অন্তত ১৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে বিমানসংস্থাটির এক মুখপাত্র আল-মনিটরকে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে ফ্লাইটসূচি সমন্বয় করা হবে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে।

    দুবাই বিমানবন্দরের তথ্যানুযায়ী, মধ্যপ্রাচ্যের বৃহত্তম বিমানসংস্থা এমিরেটসের তেহরানগামী ফ্লাইট বাতিল হয়েছে।

    তুরস্কের জাতীয় বিমানসংস্থা তুর্কিশ এয়ারলাইন্স জানিয়েছে, দেশের সাম্প্রতিক ঘটনাবলির কারণে শনিবার (১০ জানুয়ারি) তেহরান, তাবরিজ ও মাশহাদগামী ১৭টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। তুর্কিশ আরেকটি এয়ারলাইন এ-জেটও তেহরানগামী ছয়টি ফ্লাইট বাতিল করেছে।

    দোহা থেকে কাতার এয়ারওয়েজ ও ওমান এয়ারের কয়েকটি ইরানগামী ফ্লাইটও বাতিল করা হয়েছে বলে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গেছে।

    ইরানে টানা ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে এই ভ্রমণ বিঘ্নের ঘটনা ঘটছে। ২৮ ডিসেম্বর স্থানীয় মুদ্রা রিয়েলের অবমূল্যায়নকে কেন্দ্র করে গ্রান্ড বাজারে যে আন্দোলন শুরু হয় তা এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। চলমান আন্দোলন সরকার পরিবর্তনের দাবিতে রূপ নিয়েছে।

    বিক্ষোভ দমনে সরকার কঠোর অভিযান চালাচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো বিক্ষোভ দমনে সরকারকে সংযমের আহ্বান জানিয়েছে। নরওয়েভিত্তিক সংগঠন ইরান হিউম্যান রাইটসের দাবি, নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫১ জন বিক্ষোভকারী নিহত হয়েছে যাদের মধ্যে নয়জন শিশু রয়েছে। শত শত মানুষ আহত হয়েছে এবং ব্যাপক গ্রেফতার চলছে। ইরানের তাসনিম বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, দাঙ্গার নেতৃত্বদানকারী অন্তত ২০০ জনকে আটক করা হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন